‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ আওয়ামী লীগ নেতাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে কোনও সুসম্পর্ক রাখা হবে না। কোনও রাখঢাক না রেখে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এমনটাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-সহ অন্যদের বাংলাদেশের কাছে হস্তান্তর করাটা গুরুত্বপূর্ণ একটা শর্ত।  আশা করছি, ভারত সরকার তাঁদের হস্তান্তর করবে।’

সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সেই আমন্ত্রণে সাড়া দেননি খালেদা পুত্র। দিল্লিতে যাওয়ার ক্ষেত্রে মোদি সরকারকে দুই শর্ত দিয়েছিলেন তিনি। তার মধ্যে অন্যতম শর্ত ছিল, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তাছাড়া গঙ্গার জলবন্টন চুক্তির পুনর্নবীকরণ করাতে হবে। যদিও দুই শর্তের একটিও মানেনি দিল্লি। ফলে ব্রিকস সম্মেলনে যোগ দেননি তারেক। যার ফলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের আরও অবনতি ঘটেছে।

আগামী সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের সভার এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি বৈঠকে বসবেন কিনা, তা নিয়ে চর্চা চলছিল। যদিও ওই বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। উল্টে সাংবাদিকদের শাঁসানি দিয়ে তিনি বলেছিলেন, ‘ভারত মুগ্ধতা থেকে বেরিয়ে আসুন।’

এদিন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক নিয়েও প্রশ্ন করা হয়েছিল তারেকের তথ্য উপদেষ্টাকে। জবাবে তিনি বলেন, ‘ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকেও জানিয়ে দিয়েছি, শেখ হাসিনা-সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের ফেরত না দেওয়া পর্যন্ত দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। দিল্লির শাসকদের বেছে নিতে হবে, তারা ঢাকার সঙ্গে সুসম্পর্ক চান, নাকি শত্রুতা।’

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর