‘গঙ্গা বিলাস’ নিয়ে বাড়ছে বিরোধিতা, অশান্তির আশঙ্কায় হাসিনা প্রশাসন

আগামী ৩ ফেব্রুয়ারি বঙ্গোপসাগর ছুঁয়ে বাংলাদেশ জল সীমানায় প্রবেশ করছে ভারতের বিলাসবহুল প্রমোদতরী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ বাংলাদেশের নদীপথ ছুঁয়ে পৌছবে অসমে। কিন্তু ওই বিলাসবহুল প্রমোদতরীকে দেশের নদীপথ ব্যবহার করতে দেওয়ার বিরুদ্ধে বিরোধিতার সুর ক্রমশই চড়ছে। পরিবেশবিদরা  ‘গঙ্গা বিলাস’কে দেশের নদীপথ ব্যবহার করতে দেওয়ায় সরকারের সমালোচনায় সরব হয়েছেন। তাঁদের মতে, ভারতের বিলাসবহুল প্রমোদতরী বাংলাদেশে পরিবেশ দূষণ ঘটাবে। ‘গঙ্গা বিলাস’ নিয়ে বিরোধিতা শুরু হতেই প্রমাদ গোনা শুরু করেছে প্রশাসন। যে সব এলাকা দিয়ে ভারতের বিলাসবহুল প্রমোদতরী যাবে, সেখানে ‘গঙ্গা বিলাস’ এর উপরে নজরদারি রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বারাণসী থেকে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে আগামী ৩ ফেব্রুয়ারি বঙ্গোপসাগর ছুঁয়ে বাংলাদেশ জল সীমানায় প্রবেশ করছে ভারতের বিলাসবহুল প্রমোদতরী। ওই দিন খুলনার কয়রা অতিক্রম করবে। ৫ ফেব্রুয়ারি মংলা বন্দরে জাহাজের যাত্রীদের বিশেষ সংবর্ধনা জানানো হবে। তার পরে বেশ কয়েকটি জেলা ঘুরে ফের ভারতের অসমের ডিব্রুগড়ের উদ্দেশে যাত্রা করবে।

কিন্তু ইতিমধ্যেই গঙ্গা বিলাস বাংলাদেশে ঢুকতে দেওয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন পরিবেশবিদরা। তাঁদের আশঙ্কা ভারতের বিলাসবহুল প্রমোদতরীর কারণে দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। যদিও পরিবেশবিদদের আপত্তির পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন নৌ পরিবহণ মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বিদেশের সঙ্গে বা প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নয়ন যাতে না হয়, সেজন্য বিলাসবহুল পর্যটন জাহাজ ‘গঙ্গা বিলাস’ এর বাংলাদেশে আসার বিরোধিতা করা হচ্ছে। যাঁরা বিরোধিতা  করছেন তাঁরা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় না, তারা চায় সম্পর্কে যাতে অবনতি ঘটে।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন