হাসিনার‌ সিদ্ধান্ত বাতিল, তদারকি সরকার ব্যবস্থা ফেরাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯ টা ৪০ মিনিট নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই ঐতিহাসিক রায়টি ঘোষণা করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মানবতাবিরোধী অপরাধের শাস্তি হিসেবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড সাজা হয়েছে। তাঁর সঙ্গে আওয়ামী লীগের আরও দুই নেতার একই সাজা ঘোষণা হয়েছে। তবে শেখ হাসিনা আর একজন অপরাধী এখন পলাতক। জানা গিয়েছে, ভারতেই গা ঢাকা দিয়ে রয়েছেন শেখ হাসিনা। দেশে ফিরলেই তাঁর ফাঁসির সাজা কার্যকর হবে। গত ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। গতবছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা।

বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। যার মাথায় বসে আছেন নোবল জয়ী মোল্লা ইউনূস। তবে আগামী বছর বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগেই হাসিনার সিদ্ধান্ত বাতিল করে তদারকি সরকার ব্যবস্থা ফিরিয়ে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিল আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯ টা ৪০ মিনিট নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই ঐতিহাসিক রায়টি ঘোষণা করেছেন।

বেঞ্চের আরও ৬ বিচারপতি ছিলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। এদিন রায় ঘোষণার সময় আপিল বিভাগের এজলাস কক্ষ কানায় কানায় ভর্তি ছিল। আইনজীবী এবং দেশটির গণমাধ্যমকর্মীরা আপিল বিভাগের এজলাস কক্ষে ভিড় জমিয়েছিলেন। এদিন রায় ঘোষণার সময় আপিল বিভাগ জানিয়েছে, বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার। তাই এই সরকারের অধীনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। সুপ্রিম কোর্টে গত ১১ নভেম্বর থেকে শুনানি শুরু হয় এই মামলার। রায় ঘোষণার দিনক্ষণ ২০ নভেম্বর ধার্য করা হয়েছিল। সেইমতো আজকের শুনানি শেষে বিএনপি, জামায়াত ও আপিলকারীদের আইনজীবীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী নির্বাচনে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। আর চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দিয়েছিল সুপ্রিমকোর্টের তৎকালীন আপিল বিভাগ। এরপর ৫ অগস্ট সরকার পরিবর্তনের পর আবারও তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর লড়াই শুরু হয়। এরপর চলতি বছরের ২৭ অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিমকোর্ট। আপিলের অনুমতি দেওয়া হয়েছিল।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ