Bangladesh: কুকুর লেলিয়ে দিয়ে হিন্দু ছাত্রকে হত্যার দায়ে তিন জনের ফাঁসি বহাল

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাদক সেবনে বাধা দেওয়ার মূল্য চোকাতে হয়েছিল চট্টগ্রামের পাঁচলাইশের বাসিন্দা হিমাদ্রি মজুমদার ওরফে হিমুকে। কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছিল ১৮ বছরের পড়ুয়াকে। ওই বহুল চর্চিত মামলায় আজ বৃহস্পতিবার তিন আসামীর ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। যদিও এদিন নিম্ন আদালতের রায় খানিকটা বদলে দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাস দিয়েছে ডিভিশন বেঞ্চ।

এক দশক আগে ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে পড়ুয়া হিমাদ্রি মজুমদার ওরফে হিমুকে ধরে নিয়ে যায় সামি শাওন, রিয়াদসহ নেশ কয়েকজন। পরে রিয়াদদের বাড়ির ছাদে নিয়ে নিয়ে মারধর করে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হিমুকে। টানা ২৬ দিন জীবনযুদ্ধ চালানোর পরে হার মানতে হয় তাঁকে। ২৩ মে না ফেরার দেশি পাড়ি দেয় ১৮ বছরের মেধাবী পড়ুয়া।

ভাগ্নের মর্মান্তিক মৃত্যুর পরেই পাঁচ জনের নামে খুনের অভিযোগে মামলা দায়ের করেন হিমুর মামা প্রকাশ দাশ। ২০১৬ সালের ১৪ অগস্ট চাঞ্চল্যকর এই হত্যা  মামলার পাঁচ আসামিকেই মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা বিচারক নুরুল ইসলাম। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার সব নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। দীর্ঘদিন ধরে মামলার শুনানি শেষে এদিন রায় ঘোষণা করেন বিচারপতিরা।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস