ধর্ম অবমাননার অভিযোগে বাগেরহাটে হিন্দু বাড়িতে আগুন, ভাঙচুর

ঘটনায় যথেষ্টই আতঙ্কে রয়েছে স্থানীয় হিন্দুরা। অনেকেই প্রাণভয়ে এলাকা ছেড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: ফের মৌলবাদীদের তাণ্ডবের শিকার হলেন হিন্দুরা।  সোমবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বাগেরহাটের মোড়লগঞ্জে একাধিক হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুর চালাল মুসলিম মৌলবাদীরা। অপরাধীদের গ্রেফতারের পরিবর্তে আক্রান্ত এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় যথেষ্টই আতঙ্কে রয়েছে স্থানীয় হিন্দুরা। অনেকেই প্রাণভয়ে এলাকা ছেড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগ তুলে সোমবার রাত দশটা নাগাদ বাগেরহাটের মোড়লগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের বাসিন্দা কৌশিক বিশ্বাস সহ একাধিক বাড়িতে আচমকাই চড়াও হয় একদল সশস্ত্র মুসলিম মৌলবাদী। বাড়িতে আগুন লাগানোর পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয়। আক্রমণকারীরা হিন্দুদের দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকিও দেয়। উন্মত্ত তাণ্ডবকারীদের হাত থেকে বাঁচতে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ধর্ম অবমাননার অভিযোগে কৌশিক বিশ্বাসকেই গ্রেফতার করে। বেশ খানিকক্ষণ তাণ্ডব চালিয়ে বুক ফুলিয়েই এলাকা ছাড়ে আক্রমণকারীরা। হাতের সামনে আক্রমণকারীদের পেয়েও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে বেশ কয়েকজনকে খোঁজা হচ্ছে।’

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩