দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের শুরু বিধিনিষেধ, টিকার শংসাপত্র ছাড়া হোটেলে খাওয়া যাবে না

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হতেই নড়েচড়ে বসল সরকার। আপাতত লকডাউন জারি করা না হলেও বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। করোনা টিকা নেওয়ার শংসাপত্র না থাকলে হোটেল কিংবা রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘খুব শিগগিরই এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।’ তবে মারণ ভাইরাসের সংক্রমণ বাড়লেও এই মুহুর্তে লকডাউন জারি না করার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় দেশে মারণ ভাইরাসের সংক্রমণ আগের দিনের তুলনায় আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদফতরের দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় করোনার দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ছয়শোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৭৪ জন। এনিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল, ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন। মারণ ভাইরাসের ছোবলে আরও চারজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২৮ হাজার ৮১ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৮০ জনের।  শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।’

দেশে করোনার সংক্রমণ বাড়ার মধ্যেই ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মণি। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমাদের মনে হয়, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমাতে হবে, কমিয়ে দেব। বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেব।’ 

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ