ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেটের মাঠে তাঁর পরিচয় বিধ্বংসী অলরাউন্ডার হিসেবে। কিন্তু এবার ব্যাট হাতে অন্য খেলায় নেমেও চমকে দিলেন হার্দিক পাণ্ড্যে। বিশ্বব্যাপী ইউটিউব সেনসেশন মিস্টারবিস্ট এবং জনপ্রিয় ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর ক্যারি মিনতির সঙ্গে একটি বিশেষ বেসবল চ্যালেঞ্জে অংশ নেন ভারতের তারকা এই ক্রিকেটার। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে জিতেছেনও। তবে এই চ্যালেঞ্জের সবচেয়ে বড় চমক জয়ের অঙ্ক নয়, বরং সেই অর্থের ব্যবহার। পুরস্কার হিসেবে পাওয়া পুরো ৯৪ লক্ষ  টাকাটাই দুঃস্থ শিশু এবং অসহায় কুকুরদের সাহায্যের জন্য দান করেছেন হার্দিক। তাঁর এই উদ্যোগ ইতিমধ্যেই নেটমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। 

এই খেলায় ভিন্ন জগতের তিনজন জনপ্রিয় ব্যক্তিত্ব একত্রিত হন, যেখানে হার্দিক মিস্টারবিস্টের মুখোমুখি হন এবং প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ছিল ১,০০,০০০ মার্কিন ডলার (৯৪,৯১,৭৫০ টাকা)। নিয়ম ছিল, যত বেশি বল স্টেডিয়ামের বাইরে পাঠানো যাবে, জয় ততটাই নিশ্চিত হবে। মজার বিষয়, হার্দিক নিজেই জানিয়েছেন, এর আগে কখনও বেসবল খেলেননি তিনি। কিন্তু প্রথমবার খেলতে নেমেই নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দেন ভারতীয় অলরাউন্ডার। প্রতিযোগিতায় তিনটি বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে মিস্টারবিস্টকে হারিয়ে দেন তিনি। প্রতিযোগিতায় জিতে ১ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৯৪.৯১ লক্ষ টাকা পুরস্কার পান হার্দিক। কিন্তু সেই বিপুল অর্থ নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেননি তিনি। বরং পুরো পুরস্কারমূল্যই দান করার কথা জানান। দুঃস্থ শিশুদের সাহায্য এবং পথকুকুরদের পরিচর্যার কাজে ব্যবহার করা হবে এই অর্থ। অর্থাৎ, শুধু নতুন খেলায় নিজের দক্ষতা প্রমাণ করাই নয়, মানবিক উদ্যোগের মাধ্যমেও নজর কাড়লেন ভারতীয় তারকা। 

উল্লেখ্য, বিশ্বজুড়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, বিভিন্ন অভিনব চ্যালেঞ্জ ও বড় অঙ্কের পুরস্কার দেওয়ার জন্য পরিচিত। তাঁর সঙ্গে হার্দিকের এই ব্যতিক্রমী জুটি এবং  ক্যারি মিনতির উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে হার্দিকের সেই মানবিক সিদ্ধান্ত। মাঠের লড়াইয়ে জয় তো রয়েছেই, এবার মন জিতলেন অসহায় শিশু ও অবলা প্রাণীদের পাশে দাঁড়িয়ে। 

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সিঁড়ি ভেঙে ডেলিভারি, দরজায় পৌঁছতেই অর্ডার বাতিল! তারপর…

গলায় ছুরি ধরে হাত-পা চেপে মহিলাকে ধর্ষণের অভিযোগ! ধৃত ১, মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

উত্তরকাশীর কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে তুষারধসে আটকে বাংলার ৮ পর্যটক, চলছে উদ্ধারকাজ

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর