থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যি মুখোশের আড়ালে মানুষ যে কত কি করতে পারে সেই প্রমাণই মিলল ফের একবার। উপর থেকে দেখে বোঝার উপায়ই নেই যে কার মনে কি চলছে। ভাল পরিবারের ছেলে, MBA নিয়ে করেছেন পড়াশোনা। অথচ নেশা ছিল গাড়ির চাকা চুরি করা। আর সেই চুরির জন্য অভিনব কৌশলও বের করেছিল সে। পাংচার সারানোর দোকানে টাকা জমা রেখে যন্ত্রপাতি ধার নিত। তারপর সেই যন্ত্র দিয়েই পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দামি গাড়ির অতিরিক্ত চাকা খুলে চম্পট দিত। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ২৩ বছরের ওই যুবক। 

ঘটনাটি তেলঙ্গানার হায়দরাবাদের। ধৃতের নাম সোবান আলি খান (২৩)। তিনি মাসাব ট্যাঙ্কের ওবাইসি পুরা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মূলত মহিন্দ্রা থার গাড়িকেই নিশানা করতেন ওই MBA পড়ুয়া। তবে তাঁর চুরির তালিকায় ছিল অন্যান্য গাড়িও।  পুলিশের তদন্ত শুরু করে গত ২০ অক্টোবর। রেথিবৌলির গ্যালাক্সি এনক্লেভ অ্যাপার্টমেন্টের বাইরে পার্ক করা একটি মহিন্দ্রা থারের অতিরিক্ত চাকা ও রিম চুরি যায়। ঘটনার পর অভিযোগ দায়ের হলে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সেখানেই দেখা যায়, স্কুটারে চেপে এসে এক যুবক গাড়ির পিছনে লাগানো অতিরিক্ত চাকাটি খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। তদন্তে উঠে আসে সোবান আলি খানের নাম। শনিবার (৩১ অক্টোবর) তাঁকে গ্রেফতার করে গুডিমালকাপুর থানার পুলিশ। 

আরও পড়ুন: মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

 কীভাবে চলত চুরির কারবার?

পুলিশের দাবি, অভিযুক্ত প্রথমে কোনও পাংচার সারানোর দোকানে গিয়ে বলতেন, তাঁর গাড়ির চাকা পাংচার হয়েছে। এরপর যন্ত্রপাতি ধার নেওয়ার জন্য ২০০ থেকে ৩০০ টাকা জমা রাখতেন। সেই যন্ত্রপাতি নিয়ে নির্দিষ্ট গাড়ির কাছে পৌঁছে যেতেন   স্প্যানার দিয়ে কয়েক মিনিটের মধ্যেই খুলে ফেলতেন গাড়ির অতিরিক্ত চাকা ও রিম। চুরির পর আবার সেই যন্ত্রপাতি দোকানে ফিরিয়ে দিয়ে নিজের জমা টাকাও ফেরত নিয়ে নিতেন। পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত ১১টি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হায়দরাবাদের একাধিক থানা এলাকায় এই চুরির ঘটনা ঘটেছিল। তাঁর কাছ থেকে মোট ১৫টি চাকা ও রিম উদ্ধার হয়েছে। তার মধ্যে ১২টি মহিন্দ্রা থারের, দুটি ফোর্ড এন্ডেভারের এবং একটি ফোর্ড ইকোস্পোর্টের। 

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

উত্তরকাশীর কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে তুষারধসে আটকে বাংলার ৮ পর্যটক, চলছে উদ্ধারকাজ

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

পকেটে ফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা?

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর