মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু ৩ কুকি-জো যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে হিংসার আগুন যেন কিছুতেই নিভছে না। নতুন করে উত্তপ্ত হয়ে উঠল নোনি জেলা। দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলির লড়াইয়ে প্রাণ গেল তিন কুকি-জো যুবকের। এই ঘটনায় ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার জন্য নাগা জঙ্গি গোষ্ঠীগুলিকে দায়ী করেছে কুকি সংগঠন। যদিও পুলিশের দাবি, দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ের জেরেই তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার নোনি জেলার নুংবা মহকুমার কেকরু নাগা গ্রামে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। তাতেই মৃত্যু হয় তিন কুকি-জো যুবকের। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কারা এই সংঘর্ষে জড়িত ছিল, তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, কুকি সম্প্রদায়ের শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর (KIM) এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে। সংগঠনের অভিযোগ, নিহত তিনজনই গ্রামের স্বেচ্ছাসেবক ছিলেন। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগালিম-ইসাক মুইভা (NSCN-IM) এবং জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের (ZUF-K) কামসন গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা তাঁদের হত্যা করেছে। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও নিশ্চিত বক্তব্য মেলেনি।

আরও পড়ুন: হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

কুকি সংগঠনের আরও অভিযোগ, বারবার নিরাপত্তার অভাবের কথা প্রশাসনকে জানানো হলেও কুকি-জো অধ্যুষিত গ্রামগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। সংগঠনের দাবি, নিজেদের গ্রাম ও বাসিন্দাদের সুরক্ষার জন্য বাধ্য হয়েই স্থানীয়দের স্বেচ্ছাসেবকের ভূমিকা নিতে হচ্ছে। ঘটনার পর মৃতদের দেহের অসম্মান করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে KIM। দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা এবং গ্রামগুলিতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে তারা। এই ঘটনার মধ্যেই শনিবার মণিপুরের রাজধানী ইম্ফলে বিক্ষোভ মিছিল করেন মেইতেই সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা। তাঁদের মূল দাবি, কুকি সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের সাসপেনশন অফ অপারেশনস (SoO) চুক্তি বাতিল করতে হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও ওঠে।

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

পকেটে ফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা?

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

শীতের আমেজ উপভোগ করতে চান? রইল কলকাতার কাছেই সেরা ৫ জায়গার হদিশ

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু ৩ কুকি-জো যুবকের

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের