মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের জাপানে আঘাত হানল ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা (ইউএসজিএস)-এর তথ্য অনুসারে, রবিবার (১ নভেম্বর) ভোরে জাপানের মি প্রিফেকচার উপকূলের শিমা থেকে ৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মি প্রিফেকচারের রাজধানী সু থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

জানা গিয়েছে, সু-এর জনসংখ্যা আড়াই লক্ষেরও বেশি। ভূমিকম্পটি সৃষ্টি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫২ কিলোমিটার গভীর। তবে স্বস্তির বিষয় একটাই যে ভূমিকম্পের পরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভোরের ঘুমের মধ্যেই ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্ক ছড়ায় বিভিন্ন এলাকায়।  

আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

উল্লেখ্য, গত ২৫ অক্টোবরও জাপানের বোনিন দ্বীপপুঞ্জের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। বোনিন দ্বীপপুঞ্জ জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে পরিমাপ করা হয়। ৭.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পকে সাধারণত খুব বিপজ্জনক বলে মনে করা হয়। বারবার ভূমিকম্পের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে জাপানে। তবে পরিস্থিতির দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।  

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

শীতের আমেজ উপভোগ করতে চান? রইল কলকাতার কাছেই সেরা ৫ জায়গার হদিশ

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৮ নিয়ম

সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের লক্ষণ নয় তো?

৩৬৪ দিনই জলের নিচে বিগ্রহ, কেরলমের এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনি

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা