নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরের শুরুতেই ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। একদিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর অবশিষ্টাংশ নিম্নচাপে পরিণত হয়েছে, অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। দ্বিতীয় নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। জোড়া নিম্নচাপের প্রভাবে দেশের একাধিক রাজ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে প্রবেশের পর শক্তি হারিয়ে উত্তর দিকে সরে গিয়েছে। ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ ক্রমশ দুর্বল হয়ে ছত্তিশগড়ের উত্তর-পূর্ব অংশ এবং সংলগ্ন এলাকায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে আরও দুর্বল হতে পারে। তবে শক্তি কমলেও এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া দ্বিতীয় নিম্নচাপটিও ক্রমশ শক্তিশালী হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার ও সোমবার সেটির আরও শক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দক্ষিণ ও পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। নতুন নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। ফলে কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা। আকাশের পরিস্থিতি এবং তাপমাত্রার ওঠানামার উপর নির্ভর করে গরমের অনুভূতিও বাড়তে পারে। রবিবার (১ নভেম্বর) শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। 

আরও পড়ুন: মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

দক্ষিণবঙ্গের উপর নতুন নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা কম। তবে উপকূলবর্তী এবং সংলগ্ন কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকার পূর্বাভাস। রবিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

পকেটে ফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা?

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু ৩ কুকি-জো যুবকের

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

শীতের আমেজ উপভোগ করতে চান? রইল কলকাতার কাছেই সেরা ৫ জায়গার হদিশ

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা