হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: হোটেলের মধ্যে বর্জ্য রাখা  একটি চেম্বার পরিষ্কার করতে নেমেছিলেন কর্মীরা। কিন্তু ভিতরে যে মৃত্যুফাঁদ অপেক্ষা করছে, তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি তাঁরা। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে হোটেলের বর্জ্য পরিষ্কারের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হয়েছে চার কর্মীর। শনিবার (৩১ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়। তাঁদের বাঁচাতে গিয়ে অসুস্থ হয়েছেন আরও কয়েকজন। 

জানা গিয়েছে, উজ্জয়িনীর দেওয়াস রোডে অবস্থিত একটি হোটেলের বর্জ্য সংগ্রহের চেম্বার পরিষ্কার করতে নেমেছিলেন দুই কর্মী। দীর্ঘক্ষণ তাঁদের কোনও সাড়াশব্দ না পেয়ে উদ্ধারের জন্য আরও দু’জন ভিতরে প্রবেশ করেন। কিন্তু তাঁরাও বিষাক্ত গ্যাসের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত চারজনেরই মৃত্যু হয়।  দুর্ঘটনার খবর পেয়েই হোটেল চত্বরে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। চেম্বারের ভিতরে আটকে পড়া কর্মীদের উদ্ধারে যথেষ্ট বেগ পেতে হয়। চেম্বারের একটি অংশ কাটার পর তাঁদের বাইরে বের করা হয়। পুলিশকর্মীরা ঘটনাস্থলেই CPR দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন:  মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু ৩ কুকি-জো যুবকের

উজ্জয়িনীর জেলাশাসক রওশন কুমার সিং এবং পুলিশ সুপার প্রদীপ শর্মা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে বর্জ্য চেম্বারে বিষাক্ত গ্যাস তৈরি হওয়া বা গ্যাস লিকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কীভাবে এই বিপত্তি ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তার নিয়ম মেনে কর্মীদের চেম্বারে নামানো হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?