এই মুহূর্তে

বিরাট চক্রের পর্দা ফাঁস! উদ্ধার ৪৭টি মাথার খুলি-হাড়গোড়, গ্রেফতার ডেন্টালের শিক্ষার্থীসহ ৪

 নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পড়ুয়া  চিকিৎসকরা পড়াশোনার জন্য মানব দেহের মাথার খুলি, হাড় এই সমস্ত ব্যবহার করে। তবে অনেক সময় এর অপব্যবহারও হয়। তেমনি ঘটনা ঘটেছে।  ঢাকার তেজগাঁও ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ডেন্টাল পরীক্ষার্থী সহ চারজনকে  গ্রেফতার করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সোমবার তেজগাঁও থানা পুলিশের এক ‘বিশেষ অভিযানে’ তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে যাদের গ্রেফতার  করা হয়েছে তারা হলেন,  কাজী জহুরুল ইসলাম সৌমিক (২৫),  মহম্মদ আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী জসিম এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)।    কবরস্থান থেকে মানুষের কঙ্কাল সংগ্রহ করে কেনাবেচা করা সঙ্গে যুক্ত চক্রের সদস্য অভিযুক্তরা। এমনটাই দাবি   করেছে পুলিশ। তালেবুর রহমান জানিয়েছেন,  গ্রেফতার হওয়া সৌমিক উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের শেষ বর্ষের শিক্ষার্থী। আর ফয়সাল একই কলেজ থেকে পড়াশোনা শেষ করে ইন্টার্নের জন্য  অপেক্ষায় রয়েছেন। 

আরও পড়ুন:  ইরান যুদ্ধের জের, গ্যাস সঙ্কটে বন্ধ মুম্বইয়ের ২০ শতাংশ হোটেল

তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, সোমবার দুপুরে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকার সড়কে কবরস্থান থেকে মানুষের কঙ্কাল সংগ্রহ করে কেনাবেচা চক্রের সঙ্গে যুক্ত এক  ব্যক্তির  হসিশ মিলেছে। তখনই অভিযান চালিয়ে সৌমিককে আটক করা হয়।  অভিযানের সময় তার কাছ থেকে ১টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরেই তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে আটক করা হয়, তাদের দুই জনের কাছেও দুটি কঙ্কাল পাওয়া যায়। পরে ওই ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে   উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এই চক্রের হোতা ফয়সালকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, “এ সময় তার বাসা থেকে অবৈধ উপায়ে সংগ্রহকৃত ৪৪টি মাথার খুলিসহ মানব কঙ্কাল উদ্ধার করা হয়।” 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

‘পাক এজেন্টকে বিদেশ মন্ত্রকে চাকরি দিতে হবে’, আবদার জামায়াতের আমির

শ্রীলঙ্কার দশা বাংলাদেশের, লুট রুখতে তেল ডিপো পাহারায় মোতায়েন সেনাবাহিনী

বাংলাদেশে চরম তেল সঙ্কট, চিনের কাছে জ্বালানি ‘ভিক্ষা’ চাইল তারেকের সরকার

ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক অভিযোগ অপু বিশ্বাসের, কী বললেন?

পুলিশের ৫ অতিরিক্ত আইজি’র‌ চাকরি খেলেন তারেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ