আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক অভিযোগ অপু বিশ্বাসের, কী বললেন?

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ দুই দশকের কেরিয়ারে ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রায় কয়েকশো ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তবে অনেকদিন হল তাঁকে কোনও সিনেমায় দেখা যাচ্ছে না। তাহলে কি অভিনয় থেকে অবসর নিলেন অপু বিশ্বাস? যদিও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়না। ঢালিউডের কিং খান শাকিব খানের প্রথম স্ত্রী তিনি। যদিও তাঁদের এখন বিচ্ছেদ। ছেলেকে দুজনেই মানুষ করছেন। তবে অপু বিশ্বাসকে এখন আর সিনেমায় দেখা যায় না। বিভিন্ন বিজ্ঞাপন ফটোশুটের মাধ্যমে তাঁর দিন কাটছে। কিন্তু কেন? তাঁর হাতে কি তাহলে কোনও ছবি নেই? কেউ কি তাঁকে কোনও সুযোগ দিচ্ছে না? এমন চর্চার মধ্যেই এবার ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অপু বিশ্বাস। বিস্ফোরক মন্তব্য করলেন। যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অভিনেত্রীর দাবি, গত এক দশকে ঢালিউড ইন্ডাস্ট্রি অনেকটা বদলে গিয়েছে। কোনও ইতিবাচক কারণে নয়। ২০১৬ সালের পর থেকেই ঢালিউডে ‘নোংরামি’র চর্চা শুরু হয়েছে, যা ইন্ডাস্ট্রির পরিবেশ কে নষ্ট করছে। তিনি যখন ২০০৭-০৮ সালে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, তখন তিনি একটি কর্মমুখর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখেছেন। সেই সময় থেকেই দর্শক তাঁকে ভালবাসা দিচ্ছে। কিন্তু আগের মতো সেই পরিবেশ আর নেই, সময়ের সঙ্গে সঙ্গে তার আমূল পরিবর্তন হয়েছে। ২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক নোংরামি হচ্ছে। সেই কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। তবে কী ধরনের নোংরামি হচ্ছে, তা বিস্তারিত জানাননি অভিনেত্রী।

তাঁর কথায়, সব ইন্ডাস্ট্রিতেই মতভেদ বা পক্ষ-বিপক্ষ থাকে, বলিউড, হলিউড বা টলিউডেও আছে। সেখানে কাজের পরিবেশ নষ্ট হয়নি। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি আর আগের মতো নেই। ছোটবেলায় নাচ করতেন অপু বিশ্বাস। নাটকেও ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তাঁর ঢালিউড–যাত্রা শুরু হয়েছিল। তবে গত কয়েক বছরে অভিনয়ের চেয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে বেশি সময় দিচ্ছেন অপু বিশ্বাস। কিন্তু তিনি আবারও নিয়মিত চলচ্চিত্রে ব্যস্ত হতে চান। কিন্তু পছন্দের গল্প পাচ্ছেন না বলেই আপাতত বিজ্ঞাপনে ফটোশুট করে দিন কাটাচ্ছেন। যদিও গত বছরের ডিসেম্বরেই তিনি দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে নিয়মিত জিমেও সময় দেওয়া শুরু করেছেন। আবারও পুরোনো মেজাজে ফিরতে চলেছেন তিনি।

 

Published by:

Share Link:

More Releted News:

কী দেখে বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ