মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি কামালের ফাঁসি কার্যকর

বুধবার রাতে কেন্দ্রীয় কারাগারে কার্যকর হয় মৃত্যুদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন মেম্বার হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কামাল ওরফে এক্সেল কামালের ফাঁসি কার্যকর হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাত ১১.০১ঘ.তে (স্থানীয় সময়) গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-তে ফাঁসির আদেশ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম।

২০০৪ সালে নারায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দীন মেম্বারকে হত্যা করা হয়। ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামালকে ওই মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্টও রায় বহাল রাখে। রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করা হয়। ২০২২ সালের ২৮ এপ্রিল আদালত রিভিউ পিটিশন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে। শেষ পর্যন্ত কামাল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানালে রাষ্ট্রপতি সেই আর্জি খারিজ করে দেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২  এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানিয়েছেন, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে বুধবার রাত ১১.১ঘ. তে ফাঁসির আদেশ কার্যকর করা হয়েছে। ফাঁসির আদেশ কার্যকরের সময় জেলের পদস্থকর্তারা উপস্থিত ছিলেন।

গিয়াস উদ্দিন চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর ১৯ সিগন্যাল কোরে। কর্মরত ছিলেন ঢাকা সেনানিবাসে। তিনি কমান্ডো বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ও প্যারাট্রুপার। মুক্তিযুদ্ধে ঢাকা সেনানিবাস থেকে কৌশলে পালিয়ে নিজ এলাকায় গিয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ২ নম্বর সেক্টরের আওতাধীন হোমনা, দাউদকান্দি ও গজারিয়া থানায় যুদ্ধ করেন। পঞ্চবটীতে তিনি আহত হন।

আরও পড়ুন বিপিএলে অবশেষে দল পেলেন লিটন দাস

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস