কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ‘নয়াদিল্লি ঘোষণাপত্রে’ স্বাক্ষর বাংলাদেশের

Share:

নিজস্ব প্রতিনিধি:  শেষ হয়েছে এআই সম্মেলন, যার আসর বসেছিল নয়াদিল্লিতে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সামিটে (India AI Impact Summit) গৃহীত ‘নিউ দিল্লি ডিক্লারেশন অন এআই ইমপ্যাক্ট’ (The New Delhi Declaration on AI Impact)-এ ইতিমধ্যে ৮৯টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সমর্থন জানিয়েছে। ৮৯তম স্বাক্ষরকারী দেশ হিসেবে এআই ঘোষণাকে সমর্থন করেছে বাংলাদেশ।  

এই এআই আন্তর্জাতিক সম্মেলনটি ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল । কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এই সামিটে অংশ নিয়েছে বিশ্বের ৬৫টি দেশের প্রতিনিধিরা। সেখানেই মানব কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের ‘মানব ভিশন’-এর সঙ্গে পরিচয় করান প্রধানমন্ত্রী মোদি। ‘নিউ দিল্লি ডিক্লারেশন অন এআই ইমপ্যাক্ট’ -এ সে সমস্ত দেশ সমর্থন জানিয়েছে তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরশাহি, কানাডা, ইসরায়েল, যুক্তরাজ্য, চিন, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর এবং সর্বশেষ সংযোজন বাংলাদেশ।  এই ঘোষণাপত্রে জোর দেওয়া হয়েছে ‘সবার কল্যাণে, সবার সুখে’ নীতির উপর।   উল্লেখ করা হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুফল মানবজাতির মধ্যে সমভাবে বণ্টন করতে হবে। 

আরও পড়ুন: অবসর নিয়ে স্বস্তির খবর, ফের চালু হল উচ্চতর পেনশন বিকল্প, লাভবান হবেন কারা?

দিল্লিতে হওয়া অনুষ্ঠানে   ৫০০-এর বেশি এআই নেতা, ১০০-এর বেশি প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ১৫০ জন শিক্ষাবিদ ও গবেষক এবং প্রায় ৪০০ জন প্রধান প্রযুক্তি কর্মকর্তা অংশগ্রহণ  করেছিলেন। এআই সামিটে সাধারণ মানুষেরও ব্যাপক সাড়া  মিলেছে এবং  পাঁচ লাখেরও বেশি দর্শক হাজির হয়েছিলেন।  এই সামিট নিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন,   “বিশ্বের বহু নেতা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। দু’টি বিষয় প্রত্যক্ষ করে তাঁরা মুগ্ধ হয়েছে। প্রথমটি আমুলের বুথে প্রদর্শিত হয়েছিল। এতে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে এআই পশুদের চিকিৎসায় সহায়তা করছে এবং কৃষকরা কীভাবে এআই থেকে সহায়তা লাভ করছে।” তিনি আরও বলেন, “দ্বিতীয় বিষয়টি ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। প্রাচীন গ্রন্থ, পুঁথি এবং পাণ্ডুলিপি সংরক্ষণের ক্ষেত্রে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে, তা দেখে আন্তর্জাতিক নেতারা বিস্মিত।” 

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের