অবসর নিয়ে স্বস্তির খবর, ফের চালু হল উচ্চতর পেনশন বিকল্প, লাভবান হবেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বেতনভিত্তিক পেনশন নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশার অবসান ঘটাতে বড় ঘোষণা করল কর্মচারী ভবিষ্যনিধি কর্তৃপক্ষ। যাঁরা অবসরের পর বেশি পেনশনের স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এ এক গুরুত্বপূর্ণ আপডেট। সম্প্রতি দেওয়া এক স্পষ্টীকরণে জানানো হয়েছে, উচ্চতর পেনশন সংক্রান্ত পুরোনো বিধান আবার কার্যকর করা হয়েছে। তবে এই সুযোগ সবার জন্য নয়। তাহলে কারা পাবেন সুবিধা, কীভাবেই বা কাজ করবে এই নিয়ম -চলুন সহজ করে জেনে নেওয়া যাক।

কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) জানিয়েছে, কিছু নির্দিষ্ট কর্মচারী এখন তাঁদের প্রকৃত মূল বেতন ও মহার্ঘ্য ভাতা (DA)-এর ভিত্তিতে পেনশনে বেশি অবদান রাখার সুযোগ পাবেন। এর ফলে অবসর-পরবর্তী মাসিক পেনশনের অঙ্কও বাড়তে পারে।

আরও পড়ুন: এই AI অ্যাপ থাকলেই বিপদ, লক্ষ লক্ষ ব্যবহারকারীর KYC তথ্য ফাঁস, আপনার ফোনেও কি রয়েছে এই অ্যাপ?

কেন বন্ধ হয়েছিল এই সুবিধা?
২০১৪ সালের ১ সেপ্টেম্বরের আগে কর্মচারীদের জন্য প্রকৃত বেতনের উপর ভিত্তি করে পেনশন অবদান দেওয়ার সুযোগ ছিল। বিশেষ করে সরকারি ও PSU কর্মীরা এতে বেশি উপকৃত হতেন। কিন্তু ওই তারিখের পর পেনশনযোগ্য বেতনের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়, যার ফলে উচ্চতর পেনশনের বিকল্প কার্যত বন্ধ হয়ে যায়।

বর্তমান নিয়ম অনুযায়ী, EPS (Employee Pension Scheme)-এর ক্ষেত্রে সর্বোচ্চ পেনশনযোগ্য বেতন ধরা হয় ১৫ হাজার টাকা। এর ফলে মাসিক সর্বোচ্চ পেনশন সীমাবদ্ধ হয়ে দাঁড়ায় প্রায় ৭ হাজার ৫০০ তে। যাঁরা ২০১৪ সালের পর কাজে যোগ দিয়েছেন বা যাঁদের বেতন এই সীমার বেশি, তাঁরা প্রকৃত বেতনের ভিত্তিতে পেনশন গঠনের সুযোগ পান না।

এখন EPF ও EPS অবদান কীভাবে হয়?
বর্তমানে কর্মচারী ও নিয়োগকর্তা-দু’পক্ষই মূল বেতন ও DA-এর ১২% করে EPF অ্যাকাউন্টে জমা দেন। নিয়োগকর্তার এই ১২%-এর মধ্যে ৮.৩৩% যায় EPS-এ এবং বাকি ৩.৬৭% জমা হয় PF অ্যাকাউন্টে। EPS থেকেই অবসর-পরবর্তী মাসিক পেনশন দেওয়া হয়।

কারা পাবেন উচ্চতর পেনশনের সুযোগ?
এই সুবিধা শুধুমাত্র তাঁদের জন্য, যাঁরা ১ সেপ্টেম্বর ২০১৪-এর আগেই উচ্চতর পেনশন বিকল্প বেছে নিয়েছিলেন। অর্থাৎ, এটি নতুন করে সবার জন্য চালু হয়নি-পুরোনো একটি বিধানই আবার কার্যকর করা হলো। বিশেষজ্ঞদের মতে, এটি নতুন সুবিধা না হলেও দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করার ক্ষেত্রে বড় পদক্ষেপ। সঠিক নিয়ম বুঝে এগোলে, যোগ্য কর্মচারীদের অবসর-জীবন হতে পারে অনেকটাই নিশ্চিন্ত।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর