পদ্মা সেতু এলাকা থেকে গ্রেফতার, ভারতীয় নাগরিকের মৃত্যু

মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: পদ্মা সেতুর জাজিরা সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক হয়েছিলেন একজন। ধৃতের নাম বাবুল সিং। বয়স ৩৮। কারাবন্দি সেই ভারতীয় নাগরিকের মৃত্যু (DEATH) হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম।

জানা গিয়েছে, গত বছরের ১৭ জুন থেকে শরীয়তপুর জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি। গত ১৫ এপ্রিল অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল শরীয়তপুর সদর হাসপাতালে। সেখানেই রাত সাড়ে দশটা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

এই প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শরিফ উর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার সমইয়ে বাবুলের পালস এবং ব্লাড প্রেসার কম ছিল। তারপর চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

ভারপ্রাপ্ত জেল সুপার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দফতরে চিঠি লেখা হয়েছে। শরীয়তপুর জেলা কারাগার কর্তৃপক্ষ জানাচ্ছে, অনুপ্রবেশ আইনে মামলা করেছিল পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ। তা উঠেছিল আদালতে। এরপরে জেলা কারাগারে পাঠানো হয়েছিল বাবুলকে।

উল্লেখ্য, এখন জেলা কারাগারে বন্দি ভারতীয়’র সংখ্যা ২১। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। জানা গিয়েছে, মৃত ভারতীয় বন্দি বাবুলের ঠিকানা নিয়ে কোনও তথ্য নেই কারা কর্তৃপক্ষের কাছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে