প্রাণ বাঁচাতে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ভারতীয় দূতাবাসের কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার পতনের পরেই রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন শহরে থাকা ভারতীয় দূতাবাসের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। হামলাকারীরা তাঁদের প্রাণে মেরে ফেলতে পারে এমন আশঙ্কায় একাধিক সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। তবে সেনানিবাসেও দূতাবাস কর্মীদের জীবন নিরাপদ নয়, এমন বার্তা পেয়ে দিল্লি থেকে বিশেষ বিমান পাঠিয়ে দূতাবাস কর্মীদের তড়িঘড়ি দেশে ফিরিয়ে নিয়েছিল মোদি সরকার।

গত ৫ অগস্ট কোটা আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরেই রাজধানী ঢাকা-সহ বাংলাদেশ জুড়ে চরম অরাজকতা শুরু হয়েছিল। সন্ত্রাসীদের দখলে চলে গিয়েছিল গোটা দেশ। গণভবনে ঢুকে লুট চালানোর খবর জানতে পেরেই শঙ্কিত হয়ে পড়েন ভারত-সহ বিভিন্ন দেশের দূতাবাস আধিকারিকরা। বেশ কয়েকটি দূতাবাস থেকে নিরাপত্তার জন্য সেনা সাহায্য চাওয়া হয়। সেই সঙ্গে ঢাকার নামী ও অভিজাত হোটেলে অস্থায়ীভাবে আশ্রয়ের ব্যবস্থা করা হয় কর্মী-আধিকারিকদের।

ঢাকার বারিধারার ৩ পার্ক রোডে রয়েছে ভারতীয় দূতাবাস। আর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার। ওই দুই জায়গায় হামলা চালানোর জন্য জড়ো হয়েছিল জামায়েত ইসলামীর জঙ্গিরা। যদিও তড়িঘড়ি সেনা মোতায়েনের কারণে হামলা চালাতে পারেনি দুষ্কৃতীরা। ঢাকা-সহ সিলেট, খুলনা, চট্টগ্রামে থাকা দূতাবাস আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন ভারতীয় দূতাবাসের শীর্ষ কর্তারা। সেনাবাহিনীর সাহায্য চান তাঁরা। তাতে সাড়া দিয়ে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় ভারতীয় দূতাবাস ও ভিসা সেন্টারের আধিকারিক-কর্মীদের। রবিবার (১৮ অগস্ট) সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের তরফ থেকে সেনানিবাসে ভারতীয় দূতাবাস কর্মী-আধিকারিকদের আশ্রয় দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েচে। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ৫ অগস্টের পরে ৬৫০ বিদেশি নাগরিককে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। তার মধ্যে ভারতীয় দূতাবাসের বেসামরিক কর্মী-আধিকারিকরা ছিলেন।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ