ইসকনকে ‘র’ এজেন্ট ও জঙ্গি সংগঠন আখ্যা বিএনপি নেতার, পাল্টা মামলার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধর্মীয় সংগঠন হিসাবে  গোটা বিশ্বেই পরিচিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ (ইসকন)। অথচ সেই সংগঠনকেই এবার ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্ট হিসাবে আখ্যা দিয়েছেন বিএনপি নেতা তথা বাংলাদেশে নব্য রাজাকার বাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক মাহমুদুর রহমান। আর তাতেই চটেছেন ইসকনের শীর্ষ পদাধিকারীরা। আজ শনিবার (২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসকন বাংলাদেশ শাখার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে মাহমুদুর রহমানের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে সাতদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি-ও করা হয়েছে। ক্ষমা না চাইলে ‘নব্য রাজাকার’ বাহিনীর শীর্ষ নেতার বিরুদ্ধে মানহানির মামলা করার পাশাপাশি রাস্তায় নামারও হুমকি দেওয়া হয়েছে।

এদিন সামবাদিক সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘সম্প্রতি মাহমুদুর রহমান ইসকনকে জঙ্গি সংগঠন বলেছেন। তিনি আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট বলেছেন। ছাত্রলীগের সঙ্গে জড়িয়েছেন। ওনাকে এসব প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে। ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দু ধর্ম প্রচার করে। আমরা আমেরিকা, রাশিয়া বা কোনও দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করিনা। মাহমুদুরের বক্তব্য শুধু আমাদের সংগঠনকেই আঘাত করেনি, বরং লাদেশের ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং সামাজিক ঐক্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। স্পষ্ট করে জানাতে চাই, ইসকন বাংলাদেশ তার সকল কর্মকাণ্ডে আইন ও শৃঙ্খলা মেনে চলে এবং বাংলাদেশে শান্তি, সহনশীলতা ও ধর্মীয় ঐক্য বজায় রাখার জন্য দৃঢ়নিষ্ঠ।’

বাংলাদেশে ইদানিং সংখ্যালঘুদের উপরে যে নির্মম নির্যাতন চলছে তার নিন্দা জানিয়ে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা সংখ্যালঘুদের ন্যায্য আট দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করছি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদ এবং সনাতনীদের প্রতিমা, বাড়ি-ঘর, দোকানপাট ভাঙচুর, লুট, অগ্নিসংযোগ, পুলিশ-শিক্ষকদের লাঞ্ছনা করে অব্যাহতি দেওয়া এবং ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’ ইসকন নিয়ে মাহমুদুরের বক্তব্য শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক সংগঠনের বিরুদ্ধে জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মাহমুদুরের অযাচিত ও ভিত্তিহীন বক্তব্য দেশের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর। তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চান, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাব, অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…