বুধবার ঢাকায় জয়শঙ্করকে কালো পতাকা দেখানোর কর্মসূচি ইসলামি জঙ্গিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে সামিল হতে আগামিকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আর ঢাকার মাটিতে পা রাখার পরেই তাঁকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছে ইনকিলাব মঞ্চ ও জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে ইনকিলাব মঞ্চ ও ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকেই ভারতের বিদেশ মন্ত্রীকে কালো পতাকা দেখানো ও গাড়ি ঘিরে ‘গো-ব্যাক’ শ্লোগান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইনকিলাব মঞ্চের তরফে আবদুল্লাহ আল জাবের ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার জানিয়েছেন, ‘ঢাকার মাটিতে ভারতের বিদেশ মন্ত্রী অবাঞ্ছিত। তাই খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর নাটক করতে দেওয়া হবে না।’

সূত্রের খবর, ঢাকা বিমানবন্দরের বাইরে এবং শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ভারতের বিদেশ মন্ত্রীকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেও কারণে মোট ১২টি দল গঠন করা হয়েছে,। প্রতিটি দলে একশো থেকে দেড়শো ইসলামি জঙ্গি থাকছেন। প্রতিটি দলের নেতৃত্বে ইনকিলাব মঞ্চ ও ইসলামী ছাত্র শিবিরের প্রথম সারির নেতারা থাকবেন। জিয়া উদ্যানে যেখানে খালেদাকে সমাধিস্থ করা হবে, সেখানে বিক্ষোভের নেতৃত্বে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেত্রী তথা ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক ওসমান হাদির ‘প্রেমিকা’ ফাতিমা তাসনিমা জুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলি, ওসমান হাদির বোন মাসুমা হাদি। বিমানবন্দর থেকে শেরে বাংলা নগরে যাওয়ার পথে বিক্ষোভ দেখানোর দায়িত্বে থাকছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকী মেঘলা।

ভারতের বিদেশ মন্ত্রীকে কেন বিক্ষোভ দেখানো হবে তা জানতে চাওয়া হলে সালাউদ্দিন আম্মার কোনও রাখচাক না রেখে বলেন, ‘বার বার বলা সত্বেও সেখ হাসিনাকে ফেরত দেয়নি দিল্লি। তাছাড়া কলকাতা-সহ ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে বাংলাদেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনের পিছনেও দিল্লির হাত রয়েছে। তাই ওই দেশের কেউ বাংলাদেশের মাটিতে স্বাগত নয়।’ উল্লেখ্য, গত শনিবার শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে চলা অবস্থান থেকে ‘কাশ্মীরের আজাদি’ চেয়ে শ্লোগান দেওয়ার নেতৃত্বে ছিলেন সালাউদ্দিন আম্মার ও তার সঙ্গী ইসলামি জঙ্গিরা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?