ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে প্রথমবার শহিদ মিনারে যাচ্ছেন জামায়াতের আমীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিলম্বিত বোধোদয়। জাতীয় সংসদ নির্বাচনে জোর ধাক্কা খাওয়ার পরেই হুঁশ ফিরল জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের। স্বাধীনতার ৫৪ বছর বাদে প্রথমবার ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে যাচ্ছেন। আগামিকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের সাংসদদের নিয়েই যাবেন তিনি।

আগামিকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৭৪ বছর আগে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদ জানাতে ঢাকার রাজপথে নেমেছিলেন জজব্বার-সালাম-বরকত-রফিকরা। পাক হানাদার বাহিনীর গুলির সামনে দাঁড়িয়ে ‘আ মরি বাংলা ভাষা’ বলে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাঁরা। প্রতি বছর পূর্বসূরিদের সেই রক্তঋণ শোধ করতে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজির হন বাঙালিরা।

তবে এতদিন মুক্তিযুদ্ধ ও বাংলা জাতীয়তা বিরোধী জামায়াতের কোনও নেতা শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাননি ভাষা শহিদদের। উল্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে ফের উর্দু ভাষার প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ২০২৪ সালে সাড়ম্বরে পালিত হয়েছিল পাকিস্তানের জনক মহম্মদ আলির জিন্নার জন্মদিন। কিন্তু বাঙালিদের প্রতিবাদে উর্দু ভাষা নিয়ে বেশি বাড়াবাড়ির রাস্তায় হাঁটতে পারেনি পাকপ্রেমী ইউনূস সরকার।

জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির প্রতিবারের মতো এ বছরেও শোভাযাত্রা, আলোচনাসভার আয়োজন করেছে। তবে জামায়াত আমির শফিকুর রহমান এ বছরই প্রথমবার কেন্দ্রীয় শহিদ মিনারে পা রাখতে চলেছেন। কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধী দলীয় নেতা আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি শহিদদের সমাধিতে বিশেষ প্রার্থনা জানাবেন। ভাষা শহিদ দিবস উপলক্ষে শুক্রবার সন্ধে থেকেই শহিদ মিনারের উদ্দেশে রওনা হতে শুরু করেছেন সাধারণ মানুষ। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে যাবেন। তিনি রাত ১২টা বেজে এক মিনিটে শ্রদ্ধা জানাবেন।

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?