এই মুহূর্তে

বিএনপির কাছে ৫০ হাজারের বেশি ভোটে হারলেন জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার সরকারের সরকারের পতনের পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মূলত লড়াই হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। দুটি আসনে জিতেছেন তারেক রহমান। তবে বাংলাদেশে এবারে একাধিক রাজনৈতিক দল হিন্দু প্রার্থী দিয়েছিল। খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে হারিয়েছেন বিএনপির প্রার্থী আমীর এজাজ খান।

প্রকাশিত ফল অনুযায়ী দেখা গিয়েছে, আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। অপরদিকে কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট। বাংলাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় ও শেষ হয় বাংলাদেশের সময় বিকেল সাড়ে  ৪টের সময়। 

আরও পড়ুন: দুটি আসনেই জয়ী তারেক রহমান, সরকার গঠনের পথে বিএনপি, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

উল্লেখ্য, বাংলাদেশে বিরাট জয় পেয়েছে বিএনপির। ২৯৯ (মোট আসন ৩০০) আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হয়েছে। দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির সভাপতি তারেক রহমান। তিনি  দু’টি আসনেই জয়ী হয়েছেন। সংসদে বিরোধী দলের আসনে বসছে জামায়াত। ইতিমধ্যে ম্যাজিক ফিগার পেরিয়েছে বিএনপি। সরকারিভাবে ঘোষণা করা না হলেও ২০০ আসনে জয়ী হয়েছে বিএনপি প্রার্থীরা। প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের জেরে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে ২০২৪ সালে ৫ অগাস্ট পতন ঘটেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকারের। হাসিনা তাঁর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। সেই সময়ে ক্ষমতার বসেছিল নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তার পর হল এই নির্বাচন। দীর্ঘ সময় পর ক্ষমতায় ফিরছে বিএনপি। বাংলাদেশের  ইতিহাস  ঘাটলে দেখা যাবে সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে মহিলা নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। অর্থাৎ দীর্ঘ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইউনূসের দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে এবার পথে জামায়াতে ইসলামী

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন খালেদা জিয়া

জামিন পেলেন ইউনুস জামানায় জেলে যাওয়া সাংবাদিক আনিস আলমগীর

লালনের কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছুরি দিয়ে শিক্ষিকাকে ক্ষতবিক্ষত করে খুন

সরকারি ‘বাবুমশায়’রা না আসায় অফিসের বারান্দায় বসে রইলেন মন্ত্রী

কয়েক হাজার কোটির দুর্নীতি, আসিফ মাহমুদ-সহ ইউনূসের ৪ উপদেষ্টার ব্যাঙ্ক হিসাব তলব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte