খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ফের ৬ মাস বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রক। রবিবার আইনমন্ত্রী আনিসুল হক এ খবর জানিয়েছেন। যদিও মুক্তির মেয়াদ বাড়লেও বিএনপি চেয়ারপার্সনের চিকি‍ৎসার জন্য বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অনাথ দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁকে ১০ বছরের সাজা শোনানো হয়। পরে জিয়া দাতব্য ট্রাস্ট মামলাতেও দোষী সাব্যস্ত হন তিনি। দুই মামলায় সাজা ঘোষণার পরে জেলে বন্দি ছিলেন বিএনপি চেয়ারপার্সন। ২০২০ সালের প্রথম দিকে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে সাজা স্থগিত রেখে তাঁকে বিশেষ ক্ষমতাবলে মুক্তি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক।

জেল থেকে গুলশানের ‘ফিরোজা’য় ভাড়া বাড়িতে ফেরেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার পর থেকে দফায়-দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। চলতি বছরের ২৬ মার্চ শেষ বারের মতো মুক্তির মেয়াদ বেড়েছিল বিএনপি চেয়ারপার্সনের। আগামী ২৪ সেপ্টেম্বর ওই মেয়াদ শেষ হচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় মোড়ের পরে আদৌ খালেদার মুক্তির মেয়াদ আর বাড়ানো হবে কিনা, সে বিষয়ে জল্পনা চলছিল। যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন আইনমন্ত্রী আনিসুল হক জানান, ‘অসুস্থতার কথা বিবেচনা করে প্রাক্তন প্রধানমন্ত্রীর মুক্তির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হচ্ছে। তবে চিকি‍ৎসার জন্য খালেদাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।’

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন