স্বদেশ প্রত্যাবর্তন, ১৭ বছর বাদে জন্মভূমিতে ফিরলেন খালেদা পুত্র তারেক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পরে দেশে ফিরেছেন খালেদাপুত্র তারেক রহমান। বৃহস্পতিবার সিলেটে নেমেছে তারেক রহমানের বিমান। মায়ের অসুস্থতার পর থেকেই তাঁর বাংলাদেশে আসা নিয়ে চর্চা শুরু হয়েছিল।  লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে বিমানটি উড়েছিল। ওই বিমানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দেশে ফেরার পরে তাঁকে গণসংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে। বিকেল পর্যন্ত মায়ের কাছেই থাকার কথা রয়েছে তাঁর। চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন তিনি। দীর্ঘ ১৭ বছর বাদে বৃহস্পতিবারই (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কোমর কষে ঝাঁপিয়েছেন বিএনপির কর্মী-সমর্থকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা শুরু করেছিলেন তাঁরা। নিজেদের শক্তি জাহিরে কমপক্ষে ৫০ লক্ষ মানুষকে জড়ো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, তারেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।

বিএনপি নেতা-কর্মীরা যখন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে উৎসবের মেজাজে ঠিক তখনই ফের অশান্ত হয়ে উঠেছিল রাজধানী ঢাকা। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, রাত পৌনে আটটা নাগাদ (স্থানীয় সময়) মগবাজার উড়ালপুলের উপর থেকে একটি বোমা ছুড়ে মারা হয়। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রবেশপথের সামনে বোমাটি ফাটে। তাতে সিয়াম নামে এক যুবক গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহত যুবক চা খেতে এসেছিলেন। কয়েকদিন আগেই বাংলা মোটরের কাছে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ইসলামি জঙ্গি শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার পরে ঢাকা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, পরিবর্তে সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি