হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে পুলিশ ও হিন্দুদের খুনের বিচার হবে না, অধ্যাদেশ জারি করছে ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে পুলিশ-সহ হিন্দুদের খুনের ঘটনায় জড়িতদের বিচার হবে না। এ সংক্রান্ত কোনও মামলা থাকলেও তা বাতিল হবে। মধ্যযুগীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে এনে এমনই অধ্যাদেশ জারি করছে রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। গতকাল সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট তথা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন মন্ত্রকের কাছে ওই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার সুপারিশ পাঠানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম খুনিদের বাঁচাতে অধ্যাদেশ জারির সিদ্ধান্ত হল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত ইসলামি জঙ্গিদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার।

২০২৪ সালে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটাতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের সময়ে জামায়াতে ইসলামী সহ দেশের উগ্র ইসলামি দলগুলির সশস্ত্র ক্যাডাররা নির্বিচারে মেরেছিল পুলিশ ও হিন্দুদের। প্রায় শতাধিক পুলিশ কর্মী-আধিকারিক ও হিন্দুকে মারা হয়েছিল। কোথাও পিটিয়ে হত্যা করা হয়েছে। কোথাও জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। ওই পাশবিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা বুক ফুলিয়েই বলে বেড়াচ্ছে ইসলামি জঙ্গি তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সম্প্রতি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানায় ঢুকে জুলাই আন্দোলনের সময়ে বানিয়াচংয়ের হিন্দু পুলিশ আধিকারিক সন্তোষ দাস চৌধুরীকে পুড়িয়ে মারার কথা সগর্বে বলেছিল কুখ্যাত ইসলামি জঙ্গি মাহদী হাসান। ওই স্বীকারোক্তির ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে চাপে পড়ে গ্রেফতার করা হয়েছিল সন্তোষের আত্মস্বীকৃত খুনিকে। যদিও ইউনূসের নির্দেশে কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেয়েছিল মাহদী।

আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচনের পরে যাতে নতুন সরকার ক্ষমতায় এসে জুলাই আন্দোলনে পুলিশ ও হিন্দুদের খুনে জড়িতদের বিচার না করতে পারে তার জন্য তড়িঘড়ি খুনিদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওই অধ্যাদেশ আনার বিষয়ে বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যেভাবে আইনি সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া হয়েছিল, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানের সময় যারা পুলিশ ও হিন্দুদের মেরেছেন তাদের একই ধরনের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন থানায় এ সংক্রান্ত যে মামলা রয়েছে তা বাতিল করা হচ্ছে। নতুন করে কোনও মামলা দায়ের করা যাবে না বলেও পুলিশ ও বিচার বিভাগকে নির্দেশ দেওয়া হচ্ছে।’

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের