তৃতীয় লিঙ্গের সঙ্গে ঘনিষ্ঠতার জের, গোপনাঙ্গ খোয়াল মাদ্রাসা ছাত্র

অভিযোগ পেয়ে অভিযুক্ত ও তার সঙ্গীকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: তৃতীয় লিঙ্গের সঙ্গে ঘনিষ্ঠতার মূল্য চোকাতে হল এক মাদ্রাসা ছাত্রকে। গোপনাঙ্গ খুঁইয়ে ওই যুবক বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকি‍ৎসাধীন। ঘটনার কথা জানাজানি হতেই বেপাত্তা অভিযুক্ত ও তার সঙ্গীরা। অভিযুক্তদের খোঁজে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

নির্যাতিত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকার ভ্যানচালক নুরু নপ্তীর সঙ্গে বন্ধুত্ব ছিল ইয়াসিনের। নুরুর ভ্যানে চেপেই বিভিন্ন স্থানে যাতায়াত করত মাদারীপুরের মঠের বাজারের বাসিন্দা জুই হিজড়া ও তার দলবল। ইয়াসিনকেও জুইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় নুরু। তার পরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সুন্দরী জুইয়ের প্রেমে হাবুডুবু খেতে শুরু করে ইয়াসিন। গত বৃহস্পতিবার  চিকিৎসার কথা বলে ভ্যানচালক নুরু নপ্তীর সঙ্গে ইয়াসিনকে খুলনা জেলার একটি হাসপাতালে পাঠায় জুই। সেখানে অজ্ঞান করে অস্ত্রোপচারের মাধ্যমে ইয়াসিনের গোপনাঙ্গ কেটে ফেলা হয়।  গত ১ মে বিকালে ইয়াসিনকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় ভ্যান চালক নুরু নপ্তী। পরের দিন সোমবার দুপুরে পরিবারের সদস্যরা ইয়াসিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর মডেল থানার পুলিশ ইন্সপেক্টর দীপঙ্কর সাংবাদিকদের জানান, ঘটনার কথা জানতে পারার পরেই হাসপাতালে গিয়ে ইয়াসিনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল