আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্জেন্টিনার জার্সি গায়ে বিএনপি কর্মীদের উপরে গুলি, শোরগোল ঢাকায়

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুলিশ বনাম বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে বুধবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানীর নয়াপল্টন চত্বর। সংঘর্ষের সময়ে পুলিশের গুলিতে মকবুল হোসেন নামে এক বিএনপি কর্মীর মৃত্যুও হয়। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছিলেন ঢাকার পুলিশ কমিশনার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ঘিরে বৃহস্পতিবার তোলপাড় হল গোটা দেশ। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান থেকে গুলি চালাচ্ছেন এক যুবক। সন্ধের দিকে অবশ্য ওই যুবককে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ। মেসিদের জার্সি গায়ে গুলি চালানো ওই যুবকের নাম মাহিদুর রহমান। তিনি পল্টন থানায় আনসার সদস্য হিসেবে কর্মরত।

বুধবার বিএনপি-পুলিশ সংঘর্ষের পরেই আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটা নাগরিকদের অনেকে জার্সি পরিহিত ওই যুবককে শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন। কেউ আবার জার্সিধারীকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য হিসেবে আখ্যা দেন। যদিও গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ ওই দাবি নস্যা‍ৎ করে দেন।

কিন্তু জার্সিধারী ওই ব্যক্তি কে তা নিয়ে ধোঁয়াশা চলতেই থাকে। সন্ধ্যায় ঢাকার গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ জানান, বুধবার সংঘর্ষের দিন আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে যে যুবককে দেখা গিয়েছিল তিনি আনসার সদস্য। কেন আর্জেন্টিনার জার্সি গায়ে ওই যুবক সংঘর্ষের সময়ে দায়িত্ব পালন করলেন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমিও অনেক সময় সাদা পোশাকে দায়িত্ব পালন করি। সম্পত্তি ও প্রাণ রক্ষার প্রশ্নে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনে যে কোনও অবস্থায় যে কোনও পোশাক পরে দায়িত্বপালন করতে পারেন।’

Published by:

Share Link:

More Releted News:

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ