ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত: মৃত্যুমিছিলে সামিল আরও এক শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যুমিছিলের সারি ক্রমশই দীর্ঘ হচ্ছে। শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকি‍ৎসাধীন আইমান নামে ১০ বছরের এক শিশু চির ঘুমের দেশে পাড়ি দিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৫। যদিও সরকারের তরফে মৃতের সংখ্যা বলা হচ্ছে ৩৪।

গত ২১ জুলাই প্রশিক্ষণ চলাকালীন উত্তরার দিয়াবাড়ির কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের হায়দর আলী ভবনের উপরে ভেঙে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান। ভেঙে পড়ার পড়েই বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায়। তা ছড়িয়ে পড়ে স্কুলটিতে। সেই সময় ক্লাস চলছিল। অগ্নিদগ্ধ হয় অসংখ্য পড়ুয়া-শিক্ষক ও অভিভাবক। প্রাণ হারান শতাধিক। আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়ে তিন শতাধিক অগ্নিদগ্ধকে। অধিকাংশের শরীরেরই ৪৫ থেকে ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। ইতিমধ্যেই অগ্নিদগ্ধদের চিকি‍ৎসার জন্য ভারত, চিন-সহ একাধিক দেশ থেকে চিকি‍ৎসকরা এসেছেন। কিন্তু তাতে রোখা যাচ্ছে না মৃত্যুর মিছিল।

গতকাল বৃহস্পতিবারই কয়েক ঘন্টার ব্যবধানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চির ঘুমে ঢলে পড়েছিল দুই চিকি‍ৎসাধীন শিশু। আর এদিন সকালে মৃত্যুমিছিলে নাম লিখিয়েছে আইমান নামে আরও এক শিশু। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকি‍ৎসক শাওন বিন রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ‘চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে দিয়ে এদিন সকাল ৯টা ৩২ মিনিটে মৃত্যুর দেশে পাড়ি দিয়েছে আইমান। এ নিয়ে এখনও পর্যন্ত হাসপাতালটিতে ১৪ জন মারা গেলেন। আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকি‍ৎসাধীন ৪১ জন।’ ভর্তি থাকা রোগীদের পরিবারের সদস্যরা চিকি‍ৎসা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। ক্ষুব্ধ কণ্ঠে অনেকেই বলেছেন, ‘সামন্তলাল সেনের মতো এশিয়ার সেরা প্লাস্টিক সার্জনকে দেশ থেকে তাড়িয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। পরিবর্তে জামায়াত ও বিএনপিপন্থী অকর্মণ্য ও অনভিজ্ঞ চিকি‍ৎসকদের হাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মূল্য চোকাতে হচ্ছে।’

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন