এই মুহূর্তে

তারেকের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন মোসাদ এজেন্ট নূর এবং কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আজ মঙ্গলবার ৯১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। তাঁর সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৪৯ জন। যার মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় (অর্থা‍ৎ সাংসদ না হয়েও ) জায়গা পেয়েছেন। সবচেয়ে বিস্ময়ের হল, মন্ত্রিসভায় যেমন জামায়াতে ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত জেলাগুলি থেকে কেউ ঠাঁই পাননি, তেমনই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন আমেরিকা ও ইজরায়েলি গুপ্তচর সংস্থার দুই এজেন্ট এবং এক কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। ফলে শুরুতেই বিতর্কের মুখে পড়েছেন তারেক রহমান।

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন গণ শীকার পরিষদের প্রাক্তন নেতা তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহ সভাপতি নুরুল হক নূর।  গত ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ও বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য ২০২৩ সাল থেকেই ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। ২০২৩ সালের ৩ জানুয়ারি হজ করার কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়েছিলেন নূর। সেখানে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নূরের ছবি এবং তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে ভাইরালও হয়েছিল। এক সময়ে জামায়াতে ইসলামীর ঘরের ছেলে হিসাবে পরিচিত নূর ভোটের আগে বিএনপিতে যোগ দেন। স্থানীয় বিএনপি নেতৃত্ব ওই সিদ্ধান্ত মানতে পারেননি। তাঁরাও বিরোধিতায় সরব হয়েছিলেন। কিন্তু দলের নিচুতলার নেতা-কর্মীদের আপত্তিকে পাত্তা না দিয়ে মোসাদ এজেন্ট নূরকে নিজের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন তারেক।

পাশাপাশি অসমের সন্ত্রাসী সংগঠন আলফা-সহ উত্তর পূর্বের জঙ্গিদের অস্ত্র সরবরাহকারী শামসের মুসা বিনের ছেলে ববি হাজ্জাজকেও প্রতিমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন খালেদা পুত্র।  ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপরে হামলার জন্য জামায়াতে ইসলামী সহ ইসলামি জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন ববি হাজ্জাজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ তারেকের

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ