Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওয়াকারের ক্ষমতা খর্বে ‘আইএসআই ঘনিষ্ঠ’ প্রাক্তন সেনাপ্রধানকে বিশেষ পদে বসাচ্ছেন ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানকে ‘সবক’ শেখাতে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলার’ নীতি নিচ্ছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের তিন বাহিনীর (সেনা, বিমান ও নৌ) প্রধান হিসাবে চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস পদ তৈরি করা হচ্ছে। আর ওই পদে বসানো হচ্ছে রাজাকার পরিবারের সন্তান তথা পাকিস্তানের গুপ্তচর সংস্থার বিশ্বস্ত এজেন্ট হিসাবে পরিচিত প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে। যদিও সিডিএস হিসাবে ‘ঘোষিত শত্রু’ ইকবালকে বর্তমান সেনাপ্রধান ওয়াকার মানবেন কিনা, তা নিয়ে যথেষ্টই সন্দিহান প্রাক্তন সেনা কর্তারা।

সেনাবাহিনীতে থাকাকালীনই পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করার অভিযোগ ছিল ইকবালের বিরুদ্ধে। এমনকি সেনাপ্রধান থাকাকালীন বেছে বেছেই মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সদস্য সেনা আধিকারিকদের ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়েছিলেন। গত জুলাইতে শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময় আইএসআইয়ের নির্দেশে তথাকথিত সমন্বয়ক, হিযবুত তাহরীর জঙ্গি এবং জামায়াত ইসলামীর সন্ত্রাসীদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেন। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাওয়ার সময় রাওয়ার (বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের ক্লাব) সদস্যদের নিয়ে রাস্তায় নামেন এবং বিভিন্ন সেনানিবাসে গিয়ে জামায়াতপন্থী সেনা আধিকারিকদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অনুরোধ জানান।

অগস্টের শুরুতে আর এক প্রাক্তন সেনাপ্রধান তথা আইএসআই এজেন্ট নুরুদ্দিন খান-সহ পাকিস্তান ঘেঁষা প্রাক্তন সেনা আধিকারিককে নিয়ে সাংবাদিক সম্মেলন করে শেখ হাসিনার বিরুদ্ধে সেনাবাহিনীকে বিদ্রোহ ঘোষণার আর্জি জানান। মহাখালীতে সেনা আবাসনে বসবাসকারী সেনা আধিকারিকদের পরিবারের সদস্যদের নিয়ে মিছিলও বের করেন। তাতে অনেকটাই সফল হন ইকবাল। ৪ অগস্টই শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সেনাবাহিনীতে থাকা বিএনপি-জামায়াত ইসলামী ও হিযবুত তাহরীর ঘনিষ্ঠরা। আর তার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল ফাইজুর রহমান। রাজনৈতিক পালাবদলের পরে যিনি প্রথমে সেনা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) প্রধান হয়েছিলেন এবং পরে হাসিনার বিরুদ্ধে বিদ্রোহের জন্য একাধিক আধিকারিককে টপকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আইএসআইয়ের শীর্ষ আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন ইকবাল। কিন্তু উচ্চাভিলাষী প্রাক্তন সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিতে আপত্তি জানায় বিএনপি। এর পরে ইকবালকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নিয়োগের জন্য আসরে নেমেছিল আইএসআই। কিন্তু সেনাপ্রধান ওয়াকার-উজ জামান তাতে আপত্তি জানান। ইকবালের মতো সুবিধাবাদীকে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মানতে রাজি হননি। বরং আইএসআইয়ের আর এক এজেন্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে প্রস্তাব করেন। সেনাপ্রধানকে হাতে রাখতে তা মেনেও নেন মোল্লা ইউনূস।

এর পরেই বদলা নিতে ওয়াকার-উজ জামানকে সেনাপ্রধানের পদ থেকে হঠাতে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানের সঙ্গে হাত মেলান ইকবাল। গত মাসখানেক ধরেই সেনার অন্দরে অভ্যুত্থান ঘটানোর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও অভ্যুত্থানের জন্য অন্য ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল ও লেপটেন্যান্ট জেনারেলদের সমর্থন আদায করতে পারেননি ইকবাল ও ফাইজুর। এর মধ্যেই পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। আওয়ামী লীগ নিধন যজ্ঞ হিসাবে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টের বিরোধিতা করেছেন ওয়াকার। ওই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না সেনা সদস্যরা। ওয়াকারের এমন ভূমিকায় চটে তার ক্ষমতাখর্বে নয়া চাল খেলেছেন মোল্লা ইউনূস। ‘শত্রুর শত্রু, আমার বন্ধু’ নীতি মেনে কাজে টেনেছেন প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে। তাকে সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করে তিন বাহিনীর প্রধানকে নিস্ক্রিয় করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের