প্রেম দিবসেই ভাগ্নের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, তাজ্জব ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম দিবসের রাতে ভাগ্নের সঙ্গে ঘর বাঁধলেন মামী! এমনই নজিরবিহীন ঘটনা ঘটল উত্তর ভারতের এক গ্রামে। উত্তরপ্রদেশ-এর বাগপত জেলার দোঘাট থানা এলাকার টিকরি গ্রামে ভ্যালেন্টাইনস ডে-র রাতে ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায় আট বছর আগে পঙ্কজ নামের এক যুবকের সঙ্গে পূজার বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে দুই সন্তানও রয়েছে। বাইরে থেকে দেখলে দাম্পত্য জীবন স্বাভাবিকই মনে হতো। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। অভিযোগ, গত প্রায় পাঁচ বছর ধরে পূজা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর শ্যালকের ছেলের সঙ্গে-যিনি সম্পর্কে তাঁর ভাগ্নে।

আরও পড়ুন: সবংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ১,আহত ৩

এই গোপন সম্পর্ক ফাঁস হয় ১৪ ফেব্রুয়ারি রাতে। পরিবারের সদস্যরা দু’জনকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। মুহূর্তের মধ্যেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মহিলা, তাঁর স্বামী এবং ওই যুবককে নিয়ে সবাই থানায় হাজির হন।

থানায় দীর্ঘ সময় ধরে আলোচনা ও সমাধানের চেষ্টা চলে। কিন্তু কোনও দিকেই প্রতিক্রিয়া না পাওয়ার পঙ্কজ নিজেই সিদ্ধান্ত নেন। তিনি পুলিশের সামনে স্ত্রীর সঙ্গে তাঁর ভাগ্নের বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। উপস্থিত পুলিশকর্মীদের সামনেই দু’জনে মালা বদল করে বিবাহ সম্পন্ন করেন।

এই অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়ে থানায় উপস্থিত সকলেই বিস্মিত হন। পুলিশ জানায়, ঘটনায় কোনও পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি এবং বিষয়টি পারস্পরিক সম্মতির ভিত্তিতেই মিটমাট হয়েছে। তবে এই ঘটনা সমাজে পারিবারিক সম্পর্কের সীমারেখা ও নৈতিকতার প্রশ্নে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়