মুখোশ খুলে দিতেই রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল ইউনূসের পোষ্যপুত্র নাহিদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক সাক্ষা‍ৎকারেই বাংলাদেশের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিএনপি সরকার গঠন হওয়ার পরেই দীর্ঘ ১৮ মাসের নীরবতা ভেঙে পাকিস্তানের এজেন্ট মুহাম্মদ ইউনূসের মুখোশ খুলে দিয়েছেন তিনি। কিভাবে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সুদখোর মহাজন ইউনূস, তার পর্দাফাঁস করেছেন। আর ওই পর্দাফাঁস করতে গিয়েই পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট তথা মুহাম্মদ ইউনূসের পোষ্যপুত্র হিসাবে পরিচিত জামায়াতে ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের রোষানলে পড়েছেন রাষ্ট্রপতি। এবার দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিশংসন (ইমপিচমেন্ট) করে গ্রেফতারের দাবি জানালেন মুক্তিযুদ্ধ বিরোধী তথা পাকিস্তানি এজেন্ট নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা আধিকারিকদের শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপির মুখ্য আহ্বায়ক বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে।’

এর আগে ইউনূসের মুখোস ফাঁস করে দেওয়ায় জামায়াতে ইসলামী তথা মুক্তিযুদ্ধের গণহত্যাকারী জামায়াতে ইসলামীর তোপের মুখে পড়েছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনেন। বিবৃতিতে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি’ পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয় প্রকাশ্যে এনে জনমানসে উদ্বেগ সৃষ্টি করেছেন।’

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের