ওপার বাংলাতেও নিয়োগের দাবিতে ২০০ ধরে অনশনে শিক্ষক চাকরিপ্রার্থীরা

নিয়োগের দাবিতে গত ৫ জুন থেকে অনশন শুরু করেছেন প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চাকরি চাইতে এসে পুলিশের লাঠি খেতে হল শিক্ষক কর্মপ্রার্থীদের। বুধবার অনশনের ২০০ দিনে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে গিয়ে বাধা পেয়ে রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছিলেন তাঁরা। আর পুলিশ বেধড়ক লাঠি চালিয়ে অবরোধ তুলে দেয়। পুলিশের লাঠিতে একাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। যদিও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে লাঠি চালানোর কথা অস্বীকার করা হয়েছে।

অবিলম্বে নিয়োগের দাবিতে গত ৫ জুন থেকে অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের বক্তব্য, এনটিআরসিএ নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে নতুনদের চাকরির সুপারিশ করলেও প্যানেলভুক্তদের চাকরির জন্য সুপারিশ করা হচ্ছে না। বয়স পেরিয়ে যাওয়ায় অন্য কোনও জায়গায় আবেদনও করতে পারছেন না। আন্দোলনকারীদের আরও অভিযোগ, ‘নিয়োগ সুপারিশের নামে দুর্নীতি হচ্ছে। এনটিআরসিএ’র চেয়ারম্যানের ড্রাইভার ৬ লাখ টাকায় চাকরির সুপারিশ পাইয়ে দিচ্ছেন।’

অনশনের ২০০ দিন উপলক্ষে এদিন সকালে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। শাহবাগ মোড়ে পুলিশ প্রথমে আন্দোলনকারীদের বাধা দেয়। বাধা পেয়ে পথ অবরোধ করেন কর্মপ্রার্থী।  রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হলে পুলিশের পক্ষ থেকে বেধড়ক লাঠি চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর জখম হন। আন্দোলনকারী শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক জি এম ইয়াসিন সাংবাদিকদের বলেন, ‘ন্যায্য চাকরি চাইতে এসে পুলিশের লাঠি খেতে হল। আমাদের একটাই দাবি, আর ঝুলিয়ে না রেখে অবিলম্বে চাকরি দেওয়া হোক।’ চাকরির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পরিকল্পনা নিয়েছেন আন্দোলনকারীরা।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস