কুমিল্লায় মৃত ভিখারির ঘরে ‘গুপ্ত’ধনের খোঁজ, সিন্দুক থেকে মিলল আড়াই কোটি টাকা

নগদ মিলেছে ২ কোটি ৪৫ লক্ষ টাকা। ৫ থেকে ৬ ভরি সোনার গয়নার পাশাপাশি বিদেশি মুদ্রাও পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: সারা জীবন মানুষের কাছে হাত পেতেই সংসার চলেছে তাঁর। কিন্তু জীবদ্দশায় যিনি মানুষের কাছে হাত পেতে জীবন নির্বাহ করেছেন, তাঁর ঘরে যে গুপ্ত ধনের খোঁজ মিলবে কে জানত? তাও কয়েক শো, কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ টাকা নয়। প্রায় আড়াই কোটি টাকা! গল্প নয়, এমন ঘটনাই ঘটেছে কুমিল্লার (Coomilla) তিতাসের গাজীপুরে (Gazipur)। আমির হোসেন (Amir Hossain) ওরফে বিশা পাগলা নামে এক মৃত ভিখারির ঘরের স্টিলের আলমারি খুঁজতেই চোখ ছানাবড়া স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের। নগদ মিলেছে ২ কোটি ৪৫ লক্ষ টাকা। ৫ থেকে ৬ ভরি সোনার গয়নার পাশাপাশি বিদেশি মুদ্রাও পাওয়া গিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিতাসের গাজীপুরের বাসিন্দা আমির হোসেন (Amir Hossain)। এলাকার মানুষের কাছে বিশা পাগলা নামেই পরিচিত ছিলেন। অনেকের কাছে তিনি ভিখারি, আবার অনেকের কাছে আধ্যাত্মিক গুরু। চেয়েচিন্তেই তাঁর সংসার চলত। দিন পাঁচেক আগে গত শুক্রবার মৃত্যু হয় বিশা পাগলার। নিঃসন্তান ভিখারির মৃত্যুর পর তাঁর ঘরে কী-কী সম্পত্তি রয়েছে তা পরে দেখা হবে বলে ঘরটি তালাবন্ধ করে রাখেন স্থানীয় চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার ঘর খুলে গুপ্ত ধনের খোঁজ করতে গিয়েই চোখ ছানাবড়া হয়ে যায় চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দাদের। স্টিলের আলমারির মধ্যে বিপুল টাকা দেখে ঘাবড়ে গিয়ে ফের দরজায় তালা দেওয়া হয়।

কিন্তু মৃত বিশা পাগলার ঘরে বিপুল টাকা পাওয়ার কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বুধবার পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে বিশা পাগলার জমানো টাকা গণনা শুরু হয়। গণনা শেষে দেখা যায়, দুই কোটি ৪৫ লাখ টাকা রয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, মৃত বিশা পাগলার শেষ ইচ্ছা অনুযায়ী, গুপ্তধন দিয়ে একটি মসজিদ নির্মাণ করা হোক। তাছাড়া তাঁর এক পালিত মেয়ে রয়েছে। তাঁর বিয়েতে খরচ করা হোক।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা