হায়রে অর্ধেক আকাশ! জাতীয় সংসদে নির্বাচনে জয়ী মাত্র সাত মহিলা প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশে চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। তবে বাংলাদেশের রাজনীতিতে মহিলাদের জায়গা এখনও শোচনীয় রয়েছে। কারণ জাতীয় সংসদে নির্বাচনে লড়াই করা ৭৮ মহিলা প্রার্থীর মধ্যে জয়ী মাত্র সাতজন। এর মধ্যে বিএনপি থেকে ছয়জন মহিলা প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। তাছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। 

এক নজরে দেখে নিন জয়ী মহিলা প্রার্থীদের পরিচয় 

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,

ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো 

সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা 

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ 

ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল 

নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

 প্রসঙ্গত, এবারে বাংলাদেশে ভোটে লড়া  মহিলা প্রার্থীর সংখ্যা ৭৮ জন। তার মধ্যে একজন ছিলেন বৃহন্নলা সম্প্রদায়ের। নির্বাচন কমিশনে (ইসি)র কাছে জমা দেওয়া মহিলা প্রার্থীদের হলফনামায় জানা গিয়েছে ৭৮ জনের মধ্যে ৬০ জনই স্নাতক ও স্নাতকোত্তর। অর্থাৎ যারা নির্বাচনে লড়াই  করা প্রায় ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত। তাঁদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। ৩০ বছরের মহিলা প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি । সেই সঙ্গেই পেশার দিক থেকে দেখা গিয়েছে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৬৫ শতাংশ মহিলা কর্মজীবী।  ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারে মহিলা প্রার্থীর সংখ্যা কমেছে বলেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং শাসনপ্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কারবিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন। 

 

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি