পার্বত্য চট্টগ্রামে জাতি দাঙ্গায় নাম না করে ভারতকে কাঠগড়ায় তুলল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: জাতি দাঙ্গায় গত চার দিন ধরে অশান্ত পার্বত্য চট্টগ্রাম। ইতিমধ্যেই জাতি হিংসায় প্রাণ হারিয়েছেন চার জন। পরিস্থিতির নতুন করে অবনতি না ঘটলেও শনিবারও থমথমে ছিল খাগড়াছড়ি ও রাঙামাটি। শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেটও। এবার ওই জাতি দাঙ্গার জন্য সরাসরি নাম না করে ভারতকে কাঠগড়ায় তুলল মুহাম্মদ ইউনূসের সরকার।

শনিবারই জাতি দাঙ্গায় বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, হাসান আরিফ ও সুপ্রদীপ চাকমা। পরে রাঙামাটি সেনানিবাসে সাংবাদিক সম্মেলনে জাতি দাঙ্গার জন্য নাম না করে দিল্লির প্রতি ইঙ্গিত করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা হাসান আরিফ। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। বহিরাগত শক্তি শান্ত পাহাড়কে অশান্ত করতে ইন্ধন জোগাচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। সবাই বলছেন, শান্তি চাই। সম্প্রীতি চাই। রাঙামাটির দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিতি আমরা দেখেছি তাতে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। সারাদেশের মানুষ এই সম্প্রীতিতে বিশ্বাসী। কিন্তু কুচক্রীরা ওই সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাচ্ছে।’ পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে হুঙ্কার দিয়ে স্থানীয় সরকার ‌উপদেষ্টা বলেন, ‘এর পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে। তাদের শক্ত হাতে দমন করা হবে।’

অন্যদিকে চাকমা তথা হিন্দু ও বৌদ্ধদের উপরে হামলার প্রতিবাদে এদিন থেকে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা। অবরোধকে সমর্থন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও (ইউপিডিএফ) । ফলে রাস্তায় চলছে না অটো, সিএনজি, বাস-সহ পণ্যবাহী লরি। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য ১৪৪ ধারা জারির মেয়াদ বাড়ানো হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল