ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে ছাড়পত্র দিল শাহবাজ সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: একাত্তরের রক্তাক্ত ও গণহত্যার ইতিহাস ভুলে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের পথে হাঁটল মোল্লা ইউনূস সরকার। স্বাধীনতার পর প্রথমবার চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি বিমান পরিষেবা। আর ওই বিমান পরিষেবার জন্য বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশকে অনুমতি দিয়েছে শাহবাজ শরিফ সরকার। চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত ওই অনুমতি কার্যকর থাকবে। বাংলাদেশের পরবর্তী সরকার যদি পরিষেবা চালু রাখতে চায় তাহলে নতুন করে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)।

স্বাধীনতা যুদ্ধের পরেই বন্ধ হয়ে যায় বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা। বর্তমানে পাকিস্তানি ও বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরশাহি বা কাতারের রাজধানী দোহা হয়েই যাতায়াত করতে হয়। অর্থা‍ৎ যাত্রা বিরতি করতে হয়। গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই মোল্লা মুহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে পাকিস্তানের সঙ্গে দহরম-মহরম গড়ে তোলেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পাশাপাশি সামরিক সহায়তাও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভিসা দেওয়ার ক্ষেত্রেও নিয়ম অনেকটা শিথিল করা  হয়েছে। কার্যত ভিসা প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু্ই দেশের শীর্ষ নেতারা।

সেই সঙ্গে ফের দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলেরও সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বাংলাদেশের কোনও বেসরকারি বিমান সংস্থাকে ঢাকা-করাচির মধ্যে ফ্লাইট চালানোর অনুমোদন দেওয়া হচ্ছে না। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশ কর্তৃপক্ষকে এক চিঠিতে জানিয়েছে, বেশ কিছু কঠিন শর্ত মেনেই ঢাকা-করাচি রুটে বিমান চালানো যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশকে নির্দিষ্ট একটি স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে বিমান ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের পূর্ণাঙ্গ তথ্য জানানো, অপারেশনাল সমন্বয় নিশ্চিত করা এবং নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে