শৈত্যপ্রবাহে কাবু বাংলাদেশের একাধিক জেলা, পঞ্চগড়ে পারদ নামল ৮.৪ ডিগ্রিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : হিমালয়ের নিকটবর্তী জেলা বাংলাদেশের পঞ্চগড়ে শুরু মৃদু শৈতপ্রবাহ। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার(১৩ ডিসেম্বর)সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।যেখানে আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।একদিনের মধ্যেই তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালেও সূর্য উঠে,রোদ ছড়িয়ে পড়ে। কিন্তু এরপর থেকেই আবারও হালকা কুয়াশার সঙ্গে উত্তরের বাতাস বইতে শুরু করে। শীতের দাপটও বেড়ে যায়। সকাল ৯টা পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভব হয়।

এই আবহাওয়ায় ভোগান্তিতে পড়েছে সকলে। বিশেষ করে আমজনতারা। কেননা তাঁদের এইসময় ঘরে বসে থাকা যায় না। পেটের জন্য বাইরে তাঁদের বেরোতেই হবে। দুর্ভোগ বেড়েছে রিকশা ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষের।

এই নিয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, তেঁতুলিয়াসহ পঞ্চগড়ের আশপাশের এলাকায় মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি। এতে দুর্ভোগ বেড়ছে সাধারন মানুষের।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের