আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোঝো কাণ্ড! তারেক রহমানের প্রেমে পড়েছেন পরীমণি

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর স্বেচ্ছা  নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিনে নিজের দেশ বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা গিরে বাংলাদেশের মানুষের মধ্যে উন্মাদনা ছিল চরমে। তাঁকে দেখতে বিএনপি-এর আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের ভিড় জমেছিল। খালেদাপুত্রের নাকি প্রেমে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। মুগ্ধ হয়েছেন তারেকের কথায়। অভিনেত্রী নিজেই সে কথা জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে পরীমনি বলেছেন, তারেক রহমানের বক্তব্যের একটি লাইন তাঁর মনকে গভীরভাবে নাড়া দিয়েছে। পরীমনি লিখেছেন, “আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।” বাংলাদেশের মাটিতে পা রেখেই জনসভায় তারেক বলেছিলেন, ‘আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার” এই মন্তব্যই পরিমণির হৃদয় দখল করে নিয়েছেন।

আরও পড়ুন: ইসলামি জঙ্গিদের খুশি করতে হাদির জন্য চোখের জল, দীপুকে নিয়ে নীরব তারেক

সংবর্ধনা শেষে বক্তৃতা দিতে উঠে প্রথমেই মার্টিন লুথার কিং’কে স্মরণ করেন খালেদা-পুত্র। বিএনপি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘মার্টিন লুথার কিং-নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়ালগ আছে- ‘আই হ্যাভ এ ড্রিম’। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই-‘আই হ্যাভ এ প্ল্যান’; ফর দি পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।” দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে বিশেষ পরিকল্পনা নিয়েছেন তা উল্লেখ করে তারেক বলেন, ‘দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য; যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়-প্রিয় ভাই-বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন; প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা ‘আ হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হব।’

 দীর্ঘ টানাপোড়েনের পরে মা খালেদা জিয়াকে দেখতে দেশে ফিরেছেন তারেক রহমান। বৃহস্পতিবার সিলেটে নেমেছে তারেক রহমানের বিমান। মায়ের অসুস্থতার পর থেকেই তাঁর বাংলাদেশে আসা নিয়ে চর্চা শুরু হয়েছিল।  লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে বিমানটি উড়েছিল। ওই বিমানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এসেছে তাঁদের প্রিয় পোষ্য বিড়াল জেবুও।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ