তারেক রহমানের সঙ্গেই বাংলাদেশ ফিরছে তাঁর কাছের একজন, কে সে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে খালেদাঁ পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।  ইতিমধ্যেই তারেকের বাংলাদেশ ফেরা নিয়ে বিএনপি যাবতীয় নিরাপত্তা ও প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর মধ্যেই জানা গিয়েছে তারেকের সঙ্গেই বাংলাদেশ ফিরছে তাঁর কাছের একজন। সে হল তারেক রহমানের  প্রিয় পোষ্য বিড়াল। নাম তার ‘জেবু’।

তারেকের ঘনিষ্ঠ মহিল সূত্রে খবর বাংলাদেশ ফেরার জন্য সাইবেরিয়ান ব্রিডের সাত বছরের বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত। অর্থাৎ এটা নিশ্চিত যে, তারেক রহমান পরিবারসহ তাঁর আদরের পোষা বিড়াল জেবুকে নিয়েই বাংলাদেশ আসছেন। জেবু সোশ্যাল মিডিয়াতে ব্যপক জনপ্রিয়। তারেক রহমান তাঁর ফেসবুক থেকে জেবুর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেন। তা নিয়ে চর্চাও কিছু কম হয় না। বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জানেন যে জেবু তারেকের ঠিক কতটা কাছের।

প্রসঙ্গত, কয়েক হাজার কোটি টাকা তোলাবাজির অভিযোগে জেলের ভাত খাওয়ার হাত থেকে বাঁচতে ২০০৮ সালে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন তারেক রহমান। তারপর থেকে গত দেড় যুগ ধরে লন্ডনেই আস্তানা গেড়েছিলেন তিনি। সেখান থেকে ভার্চুয়ালি দলকে পরিচালনা করতেন। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূসের সঙ্গে গোপন চুক্তির নিরিখে এবার নির্বাসন কাটিয়ে দেশে ফিরতে চলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুণধর পুত্র। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন তারেক রহমান। দীর্ঘদিন জেলে থাকার পর ২০০৮ সালে তিনি জামিনে মুক্তি পেয়েই চিকিৎসার জন্য ব্রিটেনে পাড়ি জমান। আওয়ামী লীগ আমলে একুশে অগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তাঁর সাজা হয়েছিল, এরপর তাঁকে পলাতক হিসেবে তাঁকে ঘোষণা করে আদালত।

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা