Bangladesh: এক সঙ্গে ১০০ সেতুর উদ্বোধন করলেন শেখ হাসিনা

৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে দেশের ২৫টি জেলায় ১০০টি সেতু নির্মাণ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোটার কথা মাথায় রেখে আজ সোমবার একসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের ১০০টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ১০০ সেতু চালুর ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘একসঙ্গে ১০০ সেতুর উদ্বোধন দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।

৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে দেশের ২৫টি জেলায় ১০০টি সেতু নির্মাণ করা হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৬টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ঢাকা ও রাজশাহী বিভাগে সাতটি, ময়মনসিংহ বিভাগে ছয়টি এবং রংপুর বিভাগে তিনটি সেতু রয়েছে। বেশ কয়েকটি সেতু রয়েছে প্রত্যন্ত এলাকাতে। নয়া সেতু চালুর ফলে ৩৩টি রুট ফেরি পরিষেবা থেকে মুক্ত হয়েছে। যার ফলে করেছে, দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে রাজধানী ঢাকায় যাতায়াত আরও সহজ হবে।

এদিন ১০০ সেতুর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গত ১৪ বছরে আমরা বিভিন্ন মহাসড়কে ১ লাখ ১৩ হাজার ৩০৩ মিটার সেতু নির্মাণ বা পুনর্নির্মাণ এবং ২১ হাজার ২৬৭ মিটার কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ করেছি। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতু নির্মাণের পাশাপাশি খুলনা, পাকশী ও আশুগঞ্জে তিনটি বৃহৎ সেতু নির্মাণ করা হয়েছে। একসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ১০০ সেতু চালু হওয়ার ফলে যে কোনও দুর্যোগে মানুষকে সাহায্য করা যেমন সহজ হবে তেমনই  পণ্য পরিবহন এবং বিপণনও দ্রুত হবে। 

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল