তাপপ্রবাহের কারণে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে চার দিন ছুটি ঘোষণা

আগামিকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বৃষ্টির দেখা নেই। খর জৈষ্ঠ্যের দাবদাহে পুড়ছে রাজধানী ঢাকা-সহ গোটা দেশ।  রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কবে মিলবে অস্বস্তি থেকে মুক্তি মিলবে তা নিয়ে কোনও সুসংবাদ শোনাতে পারেনি আবহাওয়া দফতর। তীব্র দাবদাহের কারণে এবার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে চার দিনের ছুটি ঘোষণা করল শিক্ষা মন্ত্রক। আগামিকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কথা জানানো হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ছয়দিনের ছুটি পাচ্ছে খুদে পড়ুয়ারা।

গত কয়েকদিন ধরে তীব্র গরমে পুড়ছে গোটা বাংলাদেশে। প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু কয়লার অভাবে রামপাল ও পায়রা তাপবিদ্যু‍ৎ কেন্দ্রে উ‍ৎপাদন ব্যাহত হওয়ায় বিভিন্ন এলাকায় তীব্র লোডশেডিং শুরু হয়েছে। ফলে কষ্ট এক ধাক্কায় অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। রবিবার খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও লোডশেডিংয়ের কারণে দেশবাসীর চরম কষ্টের কথা মেনে নিয়েছেন। যদিও লোডশেডিং থেকে কবে মুক্তি পাওয়া যাবে, তা নিয়ে কোনও আশ্বাস দিতে পারেননি বিদ্যু‍ৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সূত্রের খবর, প্রচণ্ড গরমের মধ্যে স্কুলে গিয়ে যাতে ছোট-ছোট পড়ুয়ারা অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য শিক্ষা মন্ত্রককে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশ মেনেই দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা দফতরের পক্ষ থেকে ৫ থেকে ৮ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।  

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা