‘ফের ক্ষমতায় ফেরান’, প্রচারের শেষ লগ্নে আকুল আর্তি হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ৭ জানুয়ারি ফের একটি প্রহসনের ভোট দেখার সাক্ষী থাকতে চলছে বাংলাদেশের মানুষ। ময়দানে বিএনপি-সহ দেশের প্রধান রাজনৈতিক দল না থাকায় শাসকদল আওয়ামী লীগের জয় একশো শতাংশ সুনিশ্চিত। তা সত্বেও ভোট প্রচারের শেষ লগ্নে দেশবাসীর কাছে আওয়ামী লীগকে ফের ৫ বছরের জন্য ক্ষমতায় নিয়ে আসার আকুল আর্তি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনের জন্য আগামিকাল শুক্রবার সকালেই শেষ হচ্ছে ভোটের প্রচার। গত দুটি জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারেও প্রহসনের নির্বাচন হতে চলেছে। তাই দেশের সিংহভাগ মানুষেরই ভোট নিয়ে কোনও আগ্রহ নেই। ভোট প্রচার ঘিরে তেমন উত্তেজনাও চোখে পড়েনি। তবে প্রচার শেষের আগের দিন প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার মরিয়া চেষ্টা চালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফের পাঁচ বছরের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

সেই সঙ্গে গত ১৪ বছরের বেশি সময় ধরে শাসন ক্ষমতায় থাকার সুবাদে দলের নেতা-কর্মীরা যে কিছু  ভুল এবং অন্যায় করেছেন তাও স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর চোখে দেখবেন। নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭