এই মুহূর্তে

‘পাক জঙ্গি হাদিকে হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠান’, দিল্লিকে চিঠি তারেক সরকারের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখকে ফেরত চেয়ে মোদি সরকারকে চিঠি দিল তারেক রহমানের সরকার। দু’দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনেই হাদির হত্যায় জড়িতদের ফেরত পাঠানোর আর্জি জানানো হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ মার্চ) জানিয়েছেন  ওই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত বছরের ১২ ডিসেম্বর তোলাবাজির বাঁটোয়ারা নিয়ে বিবাদের জেরে বাংলা মোটরের কাছে গুলিবিদ্ধ হন পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। উন্নত চিকি‍ৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই হত্যাকাণ্ডে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখ জড়িত বলে অভিযোগ ওঠে।

বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৭ ও ৮ মার্চ উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে দুজনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। দুজনকে অবৈধভাবে ভারতে ঢুকতে সহযোগিতা করার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। গত ২২ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ফয়সাল ও আলমগীরকে নিজেদের হেফাজতে চেয়ে বিধাননগর আদালতের কাছে আর্জি জানায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। বিচারক সেই আর্জি মঞ্জুর করেন। পরের দিন ২৩ মার্চ দুজনকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।

হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীরকে ফেরত চেয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মাধ্যমে ওই চিঠি পাঠানো হয়েছে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘হাদি হত্যাকাণ্ডে ভারতের পুলিশের হাতে মোট তিন জন গ্রেফতার হয়েছে। ফয়সাল করিম, আলমগীর শেখদের ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠানো হয়েছে দিল্লিতে। অনুরোধ করা হয়েছে, ‘যেন বন্দিবিনিময় চুক্তি অনুসারে আসামিদের আইনমাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১/১১ জমানায় জেলে তারেককে মারধরে অভিযুক্ত প্রাক্তন সেনা কর্তা গ্রেফতার

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, দুই যাত্রীর লাশ উদ্ধার

জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যাকারীদের পাশে দাঁড়াল তারেক সরকার

২৫ মার্চ গণহত্যার স্মরণে পালিত হবে না ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি, সিদ্ধান্ত পাকপ্রেমী তারেকের

তারেক রহমানকে জেল খাটানো প্রাক্তন সেনা কর্তা গ্রেফতার

বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন মোড়, তদন্তে NIA

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ