মান-অভিমান ভুলে একসঙ্গে দুবাই যাচ্ছেন রাজ-পরী

রাজ-পরীর বিচ্ছেদ আপাতত শেষ হয়েছে। নতুন খবর, তাঁরা একসঙ্গে দুবাই পাড়ি দিচ্ছেন। তবে কী সবটা ঠিক হয়ে গেল? আর আলাদা হবেন না পরী?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গত এক সপ্তাহ ধরেই বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমণির জীবন তছনছ হয়ে রয়েছে। যার কারণ অভিনেত্রীর স্বামী শরিফুল রাজ। গতবছর শেষদিন আচমকাই পরীমণির ফেসবুক থেকে একটি ম্যাসেজ ভেসে ওঠে। ঘর ভাঙছেন তিনি, রাজের সঙ্গে আর সংসার করবেন না। রাজকে ছুটি দিচ্ছেন নিজের জীবন থেকে। এই নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। কেন এমনটা সিদ্ধান্ত নিলেন পরী, তা নিজে থেকেই পরিষ্কার করে দেবেন বলেছেন অভিনেত্রী, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে! কিন্তু শেষমেষ তা হয়নি। একটা নোট লিখেই জানান, স্বামী ও সন্তানের কথা ভেবে সাংবাদিক সম্মেলন করেননি অভিনেত্রী।

অন্যদিকে রাজও তাঁদের সাংসারিক ঝামেলার কথা স্বীকার করেছেন। পরীমণির দাবি ছিল, মাস কয়েক ধরেই রাজ তাঁর গায়ে হাত তুলছে যা তিনি এতদিন মেনে নিলেও আর মানবেন না। তবে এই ঘটনার দিন কয়েক কেটে যাওয়ার পর নতুন তথ্য সামনে এসেছে। রাজ-পরীর বিচ্ছেদ আপাতত শেষ হয়েছে। নতুন খবর, তাঁরা একসঙ্গে দুবাই পাড়ি দিচ্ছেন। তবে কী সবটা ঠিক হয়ে গেল? আর আলাদা হবেন না পরী? এছাড়াও প্রশ্ন উঠছে, হুট করে দুবাইয়ে কেন যাচ্ছেন তাঁরা? আবারও হানিমুন নাকি অন্য কিছু? জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে অনুষ্ঠিত হতে চলেছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। দ্বিতীয়বার এই অনুষ্ঠানে অংশ নিতেই মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকা ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা।

রয়েছেন, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, শরিফুল রাজ, পরী মণি, শরিফুল রাজ, তমা মির্জা, রায়হান রাফী, শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ। দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যন প্রপার্টিজ ফাউন্ডার জাহিদ হোসেন। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের কাজগুলি দর্শকদের সামনে তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন। তবে প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে যাচ্ছেন।

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি