মোল্লা ইউনূস জমানায় হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ মার্কিন সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার পরেই বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে নির্মম নির্যাতনের খড়গ নেমে এসেছে। মন্দির থেকে শুরু করে হিন্দুদের দোকান-ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর, বাড়িঘর দখল, হিন্দু মহিলাদের ধর্ষণ, জোর করে ধর্মান্তকরণ জলভাত হয়ে দাঁড়িয়েছে। প্রাণভয়ে অনেকেই ভিটেমাটি ছেড়ে এক বস্ত্রে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হতে গিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় গত আট মাস জেলে রয়েছেন চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান তথা প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। যদিও কোনও হিন্দু নির্যাতন ঘটছে না বলে বার বার দাবি করেছে তদারকি সরকার। এবার ইউনূসের মুখে চুনকালি লেপে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন সংস্থা।

ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) নামের সংস্থার তরফে প্রকাশিত এক রিপোর্টে ইউনূস জমানায় হিন্দু-সহ সংখ্যালঘুদের হাল কতটা বেহাল তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন  ইউএসসিআইআরএফ-এর দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক সিমা হাসান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৫ থেকে ৮ অগস্ট শেখ হাসিনার দেশত্যাগ ও সরকার পতনের সময় দেশে কোনও প্রশাসন না থাকায় ভয়াবহ সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। আওয়ামী লীগের সমর্থক বা সদস্য ভেবে প্রতিশোধমূলকভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক হামলা চালানো হয়। ৫ থেকে ২০ অগস্টের মধ্যে মোট ১,৭৬৯টি হামলার ঘটনা ঘটেছে।’

বাংলাদেশে কীভাবে মুসলিম মৌলবাদী তথা উগ্রবাদীদের উত্থান ঘটেছে তার উদাহরণ টানতে গিয়ে সংস্থাটি বলেছে, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেব্রুয়ারিতে মহিলাদের ফুটবল ম্যাচ বাতিল করতে বাধ্য করে। সম্প্রতি নাদিরা ইয়াসমিন নামে এক মহিলা অধ্যাপককে হুমকির মুখে কলেজ বদল করতে হয়।’

সংস্থাটি আরও বলেছে, ‘বাংলাদেশে এখনও ব্লাসফেমি সংক্রান্ত ধারা (দণ্ডবিধি ১৯৫এ) চালু রয়েছে, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। ২০২৩ সালের সাইবার সিকিউরিটি আইন অনুযায়ী, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন ডিজিটাল কনটেন্ট প্রকাশ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। যা উদ্বেগজনক।’ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় সহনশীলতার ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মারাঠি ভাষা জেনেও খোলা মঞ্চে মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের পুরনো ভিডিও নিয়ে হইচই

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার