ফের ভারত-বাংলাদেশ প্রযোজিত ছবিতে ঋতুপর্ণা

কলকাতা থেকে ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন অভিনন্দন দত্ত এবং বাংলাদেশ থেকে অনন্য মামুন। ছবির নাম হচ্ছে ‘স্পর্শ’।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ছবি তৈরির চল এই প্রথম নয়। বহু যুগ ধরেই আমাদের টলিউডের নায়িকারা বাংলাদেশে গিয়ে অভিনয় করছেন। এবং ওপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরাও টলিউডে চুটিয়ে অভিনয় করেন। বিশেষ করে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাও দুই বাংলার সংমিশ্রণে একাধিক ছবি করেছেন।

কয়েক বছর আগেও ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ ও ‘ডুব’-এর মতো ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। তবে আগেকার দিনে বাংলায় যৌথ প্রযোজনার ছবির সংখ্যা খুব বেশি হলেও বর্তমানে খুব কম ছবিই হচ্ছে ভারত-বাংলার যৌথ প্রযোজনায়। তবে আবার এরকম ছবি হলে নিশ্চয়ই কলকাতার পরিচিত তারকাদেরই দেখা যাবে। এবার অপেক্ষার অবসান।

সুখবর দিলেন স্বয়ং বাংলার দাপুটে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ফের শুরু হতে চলেছে কলকাতা এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবির কাজ। কলকাতা থেকে ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন অভিনন্দন দত্ত এবং বাংলাদেশ থেকে অনন্য মামুন। ছবির নাম হচ্ছে ‘স্পর্শ’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়। অন্য দিকে থাকবেন বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ নিরব হোসেন। প্রয়োজনায় কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ এবং বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট’। এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত ঋতুপর্ণা। তাঁর কথায়, ‘‘অনেক দিন পর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। খুব ইন্টারেস্টিং। গল্পটাও বেশ অন্য রকম। এ রকম একটা ছবির অংশ হতে পেরে খুবই ভাল লাগছে।’’ তবে ছবির বিষয়ে এখনও কিছু জানা যায় নি। সব ঠিক থাকলে চলতি মাসেই কলকাতায় শুরু হবে ‘স্পর্শ’-র শুটিং।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?