আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে তলব নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথমবার ভোট রাজনীতিতে পা দিয়েই বিপাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে আগামিকাল শুক্রবার তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান তথা মাগুরা জেলা ও দায়রা  বিচারক সত্যব্রত শিকদার তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের ক্ষমতা দেখাতে গতকাল বুধবার ঢাকা থেকে বিশাল গাড়ি বহর নিয়ে মাগুরায় পৌঁছন তিনি। ওই গাড়িবহরে কয়েকশো মোটরবাইক এবং চার চাকার গাড়ি ছিল। সাকিবের ক্ষমতা জাহিরের পাল্লায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এখানেই থামেননি অহঙ্কারী হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। মাগুরায় পৌঁছে তিনি স্থানীয় স্টেডিয়ামে ভোটের প্রচারও করেন। যা আদর্শ নির্বাচনী আচরণ বিধি পুরোপুরি লঙ্ঘন করেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে সাকিবের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের খবর প্রকাশ হওয়ার পরেই সমালোচনার ঝড় ওঠে। আওয়ামী লীগ ‘পোষ্য’ নির্বাচন কমিশন কেন নীরব, নেটা নাগরিকরা সেই প্রশ্নও তোলেন। তার পরেই নড়েচড়ে বসে কমিশন। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এদিনই সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমার শেষ দিন। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মনোনয়ন বাছাইয়ের কাজ চলবে। প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ তারিখ। ভোট নেওয়া হবে ৭ জানুয়ারি।  

লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’তে হানা খাদ্য দফতরের, তল্লাশিতে একগুচ্ছ ভয়ঙ্কর তথ্য

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের