নিজ হাতে ইলিশ-পোলাও রেঁধে আত্মীয়দের খাওয়ালেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় গিয়ে সেখানে বসবাসরত শেখ পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে রাতের খাবারও খেয়েছেন। নিজ হাতে পরিবেশন করে সকলকে খাইয়েওছেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী(Prime Minister of Bangladesh) শেখ হাসিনা(Sheikh Hasina) সেটাই করে দেখালেন। দুই দিনের ব্যক্তিগত সফরে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়(Gopalganj Tungipara) গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও(Ilish Polao) রান্না করে তা আত্মীয়পরিজনদের খাওয়ালেন শেখ হাসিনা। সেই ছবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বঙ্গবন্ধু কন্যার হাতের রান্না করা খাবার খেতে পেরে উচ্ছ্বাসিত তার স্বজন ও শেখ পরিবারের সদস্যরা। সেই ঘটনার ভিডিও ও ছবি প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের(Awami League) ফেসবুক পেজেও। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়ে সেখানে বসবাসরত শেখ পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে রাতের খাবারও খেয়েছেন। নিজ হাতে পরিবেশন করে সকলকে খাইয়েওছেন প্রধানমন্ত্রী।  

আওয়ামী লীগের ফেসবুক পেজে ওই ঘটনার ভিডিও ও ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’ ভিডিওতে দেখা যাচ্ছে, হাসিনা স্বজনদের মাঝে ইলিশ-পোলাও পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায়, সেজন্য তিনি একটি একটি করে পাতে তুলে দিচ্ছেন। জানা গেছে, দুই দিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যরা। বুধ রাতের ওই আসরে উপস্থিত ছিলেন শেখ পরিবারের সদস্যরা, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ দিপু, শেখ লিপু, গোপালগঞ্জ পুরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যান শেখ হাসিনা। এ বিষয়ে টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, ‘প্রধানমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও আমাদের নিজ হাতে রান্না করে খাবার খাইয়েছেন। এতে আমরা খুবই উচ্ছ্বসিত। রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে খাবার খেয়েছি। এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী আগামীতে টুঙ্গিপাড়ায় এসে আমাদের সঙ্গে আবারও এভাবে খাবার খাবেন সেই প্রত্যাশা আমাদের।’

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা